নিজস্ব প্রতিনিধি : নিয়ামতপুরে জমিজমার বিরোধ নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ৫ মহিলাসহ ১২ জন আহত হয়েছেন। বুধবার উপজেলার হাজিনগর ইউনিয়নের গণপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গণপুর গ্রামের বিরসা, ডালিয়া ও সাটুয়ার ওয়ারিশরা গ্রামের পাশে আমন চাষের জন্য জমি প্রস্তুত করছিলেন। এ সময় আকস্মিক ক্রয়সূত্রে মালিকানা দাবি নিয়ে বারসু ও রাইচুর ওয়ারিশরা বিরসা, ডালিয়া ও সাটুয়ার ওয়ারিশদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ৫ মহিলাসহ ১২ জন আহত হন। এ ঘটনায় নিয়ামতপুর থানার ওসি তোরিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Next Post
১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টিকেই ঝুঁকিপূর্ণ, এবারের রাজশাহী সিটি নির্বাচনে।
বৃহস্পতি জুলাই ২৬ , ২০১৮
নিজস্ব প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে নির্বাচন অফিস এই কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখছে। এজন্য কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে। আগামী ৩০ জুলাই ভোটগ্রহণের জন্য এরইমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহী জেলা নির্বাচন অফিসার ও সিটি করপোরেশন […]
এই রকম আরও খবর
-
১১ জুন, ২০১৯, ৬:২৪ অপরাহ্ন
ঋণখেলাপি মামলায় শ্রমিক নেতা আলম গ্রেফতার।
-
৫ জুন, ২০১৮, ১:৩১ অপরাহ্ন
নওগাঁয় সমাজ সেবা অফিসের মানববন্ধন।
-
১০ জুলাই, ২০১৯, ৬:৫৬ অপরাহ্ন
রাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন।
-
৯ জানুয়ারি, ২০২০, ৪:৫৫ অপরাহ্ন
বিশ্ব ইজতেমা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করা হচ্ছে, বেনজির আহম্মেদ ।
-
২০ ডিসেম্বর, ২০১৯, ১১:২০ অপরাহ্ন
তর্কের জেরে এক পথচারী যুবককে মাদকসেবী সাজিয়ে জেলে পাঠালো ওসি ।
-
২৩ আগস্ট, ২০২১, ১২:০১ পূর্বাহ্ন
আধুনিকায়ন হচ্ছে রামেকের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়াম, পরিদর্শনে মেয়র লিটন
