মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল চেকপোষ্ট বাস টার্মিনালে গ্রীন লাইন পরিবহন এর মধ্যে থেকে ভারতে পাচারের উদ্দেশ্য আনা ১০ পিছ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকা- কোলকাতাগামী গ্রীন লাইন (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৮) পরিবহনের সীটের নীচ থেকে পরিত্যাক্ত অবস্থায় এ স্বর্ণের চালানটি উদ্ধার হয়। তবে কোন পাচারকারী আটক হয়নি। বৃহস্পতিবার […]
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১টায় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন […]
আভা ডেস্কঃ আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। এই ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান, ভারতও। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ৫০০ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে ভূকম্পনটি অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যোল সেন্টার। এই সেন্টার জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী […]
আভা ডেস্কঃ রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের প্রচেষ্টায় শিগগিরই রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে বিমান চলাচল। নভোএয়ার এর একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকায় নভোএয়ার এর চেয়ারম্যান ফায়জুর রহমান বাদলের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুন সকাল ১০ .০০ টায় পুলিশ লাইন্স ড্রীল শেডে রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যণ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) […]
আভা ডেস্কঃ হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে বিপুল অর্থ কীভাবে অনুদান দিয়েছেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার এ অভিব্যক্তি প্রকাশ করেন। ড. ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান দিয়েছেন বলে ২০১৬ সালে বিভিন্ন […]
আভা ডেস্কঃ বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যাদুর্গত এলাকার মানুষের সহায়তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) জরুরিভাবে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা (২ লাখ ৪৪ হাজার ৬৪০ ডলার) টাকা দিয়েছে। ওই অর্থ দিয়ে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সরবরাহ করা হবে বলে বুধবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে বেকারি কারখানার আগুনে পুড়ে গেছে প্রায় দেড় কোটি টাকার ফ্রিজ। বুধবার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। গুদামটি ব্যবহার করত দেশীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। গুদামের পাশেই ছিল সুরমা বেকারির কারখানা। ফায়ার সার্ভিস ও সিভিল […]
আভা ডেস্কঃ সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রাসিক মেয়রের নির্দেশে আজ বুধবার সন্ধ্যায় (২২ জুন) বিকেলে নগর ভবন থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ২টি ট্রাক খাদ্য সামগ্রী নিয়ে সিলেট […]
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ২২শে জুন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে মাদকদ্রব্যের অপরাধ রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহযোগিতায় ভার্চূয়ালী কর্মশালায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। মাদকদ্রব্যের […]
