আভা ডেস্কঃ সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রাসিক মেয়রের নির্দেশে আজ বুধবার সন্ধ্যায় (২২ জুন) বিকেলে নগর ভবন থেকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ২টি ট্রাক খাদ্য সামগ্রী নিয়ে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট বিস্কুট, এক বক্স (২০ প্যাকেট) খাবার স্যালাইন, ২৫০ গ্রাম খাগরাই, নাপা ওষুধ, মোমবাতি ও দিয়াশলাই ইত্যাদি।
Next Post
রাজশাহীতে আগুনে পুড়ে গেলো কোটি টাকার ফ্রিজ
বুধ জুন ২২ , ২০২২
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে বেকারি কারখানার আগুনে পুড়ে গেছে প্রায় দেড় কোটি টাকার ফ্রিজ। বুধবার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। গুদামটি ব্যবহার করত দেশীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। গুদামের পাশেই ছিল সুরমা বেকারির কারখানা। ফায়ার সার্ভিস ও সিভিল […]

এই রকম আরও খবর
-
২৫ জানুয়ারি, ২০২০, ৭:২৪ অপরাহ্ন
শিক্ষার্থীদের ৫ টাকায় বহনকারী দশটি দোতলা বাসের উদ্বোধন করা হয়েছে ।
-
২৮ জানুয়ারি, ২০২৪, ১০:০৮ অপরাহ্ন
বাগমারায় আ’লীগ নেতা গিয়াস উদ্দীনের মৃত্যুতে এমপি আবুল কালাম আজাদের শোক প্রকাশ
-
১০ আগস্ট, ২০২০, ১১:০০ অপরাহ্ন
রাজশাহীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই
-
২৮ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩৭ অপরাহ্ন
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন
-
১৪ জুলাই, ২০২৩, ৯:২৭ অপরাহ্ন
নন্দীগ্রাম পল্লী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে একদিনের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
-
২৮ অক্টোবর, ২০২০, ৪:৫৪ অপরাহ্ন
নেসকোর ভূতুড়ে বিল বন্ধ ও বিদ্যুৎ পরিসেবার মানোন্নয়নের দাবিতে স্মারকলিপি
