আভা ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেবে বিএনপি। এরই অংশ হিসেবে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী মনোনয়নের নীতিমালা প্রণয়ন করেছে দলটি। শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাঠ পর্যায়ের নেতারা প্রার্থী মনোনয়নের জন্য যে পদ্ধতি ও […]
আভা ডেস্কঃ হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীকে ঢাকায় শেষবারের মতো দেখতে ফরিদাবাদ মাদ্রাসায় হাজারো মানুষের ঢল নেমেছে। শুক্রবার রাত ১১ টার দিকে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতাল থেকে ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদে আল্লামা শফীর মরদেহ আনা হয়। সেখানে সর্বজন শ্রদ্ধেয় এ আলেমকে শেষবারের মতো দেখতে হাজারও […]
আভা ডেস্কঃ কুমিল্লায় নগরীর পদুয়ার বাজার এলাকায় বাসের দরজা-জানালা বন্ধ করে এক তরুণীকে ধর্ষণ করেছে চালক, হেলপার এবং সুপারভাইজার। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় বাসের চালক আরিফ হোসেন সোহেল ও হেলপার বাবু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সুপারভাইজার আলম পলাতক রয়েছে। গ্রেফতার হওয়া […]
আভা ডেস্কঃ গত ১১ বছর ধরে সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস (৩৮) নিজেকে কানাডা প্রবাসী হিসেবে পরিচয় দিয়ে পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকা হাতিয়ে নেয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে জান্নাতুল ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে […]
নিজস্ব প্রতিনিধিঃ দেশে বর্তমানে প্রায় দেড় কোটি মাদকসেবী রয়েছেন। এর মধ্যে ১ কোটি মাদকাসক্ত। তারা প্রতিদিন গড়ে ২০ কোটি টাকার মাদক সেবন করে থাকেন।সেই হিসেবে মাসে প্রায় ৬’শ কোটি টাকা মাদকে ব্যয় হয়। অন্যদিকে দেশে প্রায় ৩০ লাখ মাদক ব্যবসায়ী প্রতিদিন কমপক্ষে দু’শো কোটি টাকার মাদক কেনা-বেচা করেন। এমনই তথ্য […]
নিজস্ব প্রতিনিধিঃ আরএমপিতে সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনারের মাদকের জিরো টলারেন্স নীতিতে মাদক বিরোধী অভিযান আরও জ়োরদার করেছে থানা পুলিশ । সদ্য যোগদানকৃত আরএমপি পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় চলছে নিয়মিত মাদক বিরোধী অভিযান । যার ধারাবাহিকতায় ইতিমধ্যেই বোয়ালিয়া থানা পুলিশ ইয়াবার বড় একটি চালানসহ একজনকে আটক করেছেন ।ধারাবাহিকতা বজায় রেখে বোয়ালিয়া […]
আভা ডেস্কঃ কদিন পরই দেশের পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচন। এই উপনির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে মাঠের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা। ইতোমধ্যেই আসনগুলোয় নির্বাচনি প্রচার-প্রচারণাও শুরু করেছেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন সামাজিক-ধর্মীয় ইস্যুতে এলাকাবাসীর কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এর মাধ্যমে তারা […]
আভা ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের প্রথমদিন শেষ হয়েছে। এতে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা ও আটক বা আহত করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টায় পিলখানায় সদর দপ্তরে সম্মেলন শুরু হয়। […]
আভা ডেস্কঃ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে মহানগরীর সাহেববাজারে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই সিটি করপোরেশনের নির্বাহী […]
আভা ডেস্কঃ দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় যথাসময়ে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে পর্যাপ্ত দক্ষতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরের মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে […]
