ফিরোজ আলমঃ রাজশাহী জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক খান । গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জেলা পুলিশ হল রুমে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার প্রদান করা হয়েছে। অপরাধ দমন, আইন শৃঙ্খলার উন্নতি, দক্ষ ও সাহসিকতা, সমাজ থেকে অপরাধ নির্মূলের জন্যে […]
আভা ডেস্কঃ চুক্তি অনুযায়ী সময়মতো ভারত থেকে করোনা প্রতিরোধের ভ্যাকসিন পাওয়া না গেলে টিকা উৎপাদনকারী বিকল্প প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন, মহামারি করোনা থেকে দেশের মানুষ বাঁচাতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। […]
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার(৫ জানুয়ারি) সকালে নাচোল আমনুরা সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নাচোল হাজিডাঙ্গা মহল্লার পারুল বেগম (৫৫), পন্ডিত মহল্লার মৃত লেলু শেখ এর ছেলে শাহজাহান শেখ (৬৫), মাক্তাপুর গ্রামের সোলাইমান এর স্ত্রী পারুল(৫০) ও তার ছেলে মিজান (২০)। […]
বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় তাড়ি মদ ও ফেন্সিডিলসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার কলিগ্রামের আব্দুল মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৩৮),চারঘাট উপজেলার মিয়াপাড়া (চাইপাড়া) গ্রামের জরামনা আলীর ছেলে আব্বাস আলী(৪০)। পুলিশ জানায়, সোমবার (৪ জানুয়ারী) দিবাগত রাত সোয়া ২টার দিকে এসআই আব্দুল খালেক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কলিগ্রামের মজিবর […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে র্যাবের রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে র্যাব সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে রাজশাহীর মোল্লাপাড়ায় অবস্থিত সদর দফতরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম, উপ-অধিনায়ক মেজর মাহবুব মোর্শেদসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ৩০ জন র্যাব সদস্য […]
নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে প্রলোভনে নারীকে ধর্ষণ করা মামলায় জেলহাজতে থাকা লেকচারার আতিয়ার রহমান মুকুলকে বদলির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মুকুল রাজশাহী ইনস্টিটিউট অব হেলফ টেকনোলজির (আইএইচটি) লেকচারার। আজ মঙ্গলবার (০৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আইএইচটির প্রধান ফটকে শিক্ষার্থীরা মানববন্ধন থেকে আগামি ২৪ ঘন্টার মধ্যে লেকচারার মুকুলকে বদলির দাবি জানান। […]
আভা ডেস্কঃ রিয়াল মাদ্রিদ তাদের রক্ষণভাগের প্রাণ সার্জিও রামোসকে ছাড়তে চায় না। আগামী জুনে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। তাকে রেখে দিতে স্প্যানিশ সেন্টার ব্যাককে নতুন চুক্তির প্রস্তাবও দিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। কিন্তু তা ফিরিয়ে দিয়েছেন রামোস। রিয়ালকে তিনি জানিয়েছেন, তার ও লিওনেল মেসির সঙ্গে চুক্তি করে একটি […]
পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী পলি খাতুন (২৫) ও ৫ মাসের শিশু কন্যা ফারিয়াকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী ফিরোজ আলী (৩৫)। সোমবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। এরপর মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা গাবতলী এলাকা থেকে ঘাতক স্বামী […]
আভা ডেস্কঃ কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের একটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নাগরিক সমাজের নেতা জেরেমি এমবিউইকি জানান, মিউন্দি গ্রামে চাপাতি ও বন্দুক নিয়ে সোমবার সন্ত্রাসীরা হামলা চালায়। উগান্ডার সশস্ত্র ইসলামিক দল অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্স এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। […]
দূর্গাপুর থেকে সোহানঃ দুর্গাপুর মডেল প্রেসক্লাবে সৌজন্যে সাক্ষাৎ করলেন দুর্গাপুর উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি ও মেয়র প্রার্থী কৃষিবিদ আলমঙ্গীর হোসেন। আজ মঙ্গলবার বিকাল আনুমানিক ৪ টার দিকে দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দুর্গাপুর পৌরসভার মেয়র প্রার্থী কৃষিবিদ আলমঙ্গীর হোসেন। দুর্গাপুর মডেল প্রেসক্লাবে এসে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর […]
