আভা ডেস্ক : অভিনেত্রী নাফিজার সঙ্গে মীর সাব্বির ও ফারহানা মিলির শেষ দেখা হয়েছিল পাঁচ বছর আগে। কারণ পাঁচ বছর আগে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন নাফিজা। এবার ফিরেছেন। ফিরেই আবারও ব্যস্ত হয়েছেন অভিনয়ে। সম্প্রতি এ তিন অভিনয়শিল্পী একসঙ্গে একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘শেষ দেখার পরে’। এটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। নাটকের গল্পে দেখা যাবে, নওরীন ও শুভর বিয়ে হবে, এমনই ইচ্ছা তাদের দু’জনের মায়ের। কিন্তু হঠাৎ নওরীন দেশের বাইরে চলে যায়। তার কোনো খবর না পেয়ে শুভ মিতাকে বিয়ে করে। এক সময় ফিরে আসে নওরীন। শুরু হয় নাটকীয়তা। এতে অভিনয় প্রসঙ্গে নাফিজা বলেন, ‘পাঁচ বছর পর দেশে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। দীর্ঘ সময়ের শূন্যতা মনেই হয়নি। সবকিছু কেন যেন আগেরই মতো মনে হচ্ছিল। খুব অল্প সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সত্যিই ভীষণ ভালো সময়ে কেটেছে শুটিংয়ের দুটি দিন।’ মীর সাব্বির বলেন, ‘এ নাটকের গল্প ভালো। নাফিজাও দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছে। মিলি সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই। সবমিলিয়ে ভালো একটা প্রজেক্ট হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’ ফারহানা মিলি বলেন, ‘সাব্বির ভাইয়ের সঙ্গে কাজ করাটা সবসময়ই বেশ ভালোলাগার। অনেকদিন পর নাফিজা অভিনয়ে ফেরায় ইউনিটেও একটা উচ্ছ্বাস ছিল।’ নাটকটি শিগগিরই আরটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানান।
Next Post
এ ‘নির্লজ্জ’ দেশগুলো চরমভাবে অধিকার কর্মীদের ওপর বলপ্রয়োগ করে।
শুক্র সেপ্টে. ১৪ , ২০১৮
আভা ডেস্ক : বিশ্বের ৩৮টি দেশ মানবাধিকার লঙ্ঘনসহ হত্যা, নির্যাতন ও নির্বিচারে গ্রেফতারের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করেছে জাতিসংঘ। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে দেশগুলোর নাম তালিকাভুক্ত করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, এ ‘নির্লজ্জ’ দেশগুলো চরমভাবে অধিকার কর্মীদের ওপর বলপ্রয়োগ করে। দেশগুলোকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। নতুন দমন-পীড়নের ঘটনা লিপিবদ্ধ […]
এই রকম আরও খবর
-
৯ জানুয়ারি, ২০২০, ৫:৫৮ অপরাহ্ন
আদিত্য নারায়ণের সঙ্গে প্রেমে মজেছেন নেহা কক্কর, এখন সেই প্রেম বিয়ে পযন্ত গড়ায় কি না দেখার ব্যপার ?
-
২২ ফেব্রুয়ারি, ২০২০, ১:২৫ পূর্বাহ্ন
প্রথম একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সালমান-আয়ুশ।
-
১ মার্চ, ২০২০, ৯:২১ অপরাহ্ন
অক্ষয়কে কটাক্ষ করলেন ‘দঙ্গল’ তারকা জাইরা ওয়াসিম।
-
১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪০ অপরাহ্ন
তামিলের নকল অস্কার জয়ী প্যারাসাইট ।
-
১১ জুন, ২০১৯, ১২:৫৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট খেলবেন যুবরাজ সিং
-
১৩ আগস্ট, ২০১৮, ১০:৫৮ অপরাহ্ন
এপার বাংলা এবং ওপার বাংলার দুই জনপ্রিয় অভিনেতার সঙ্গে প্রেম চলছে শ্রাবন্তীর।’
