রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আজ থেকে শুরু

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আজ থেকে, আজ সোমবার দুপুর ১২টা থেকে শুরু হবে। চলবে ১২ সেপ্টেম্বর বুধবার রাত ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার যোগ্যতা হিসেবে মানবিক শাখা হতে উত্তীর্ণ এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০

বাণিজ্য শাখা হতে এস.এস.সি-সমমান ও এইচ.এস.সি-সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট ৭.৫০

বিজ্ঞান শাখা থেকে এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট ৮.০০ থাকতে হবে।

এমসিকিউ পদ্ধতিতে এবারের পরীক্ষায় ৫টি ইউনিট থাকবে। আবেদনকারীকে প্রথমত ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রাথমিক আবেদনকারীদের এইচএসসি ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থী একটি ইউনিটে ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষায় যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd/undergraduate) এ পাওয়া যাবে।

আগামী ২২ ও ২৩ অক্টোবর ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সেখানে কেবল ওই বছরের এইচএসসি-সমমান পরীক্ষায় উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন।

Next Post

নদী হত্যাকারীদের শাস্তির দাবিতে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সোম সেপ্টে. ৩ , ২০১৮
নিজস্ব প্রতিনিধি : আনন্দ টিভির সাংবাদিক সুবর্ণা নদীকে নৃশংস হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করে রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন। মানববন্ধনে রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব অপু’র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links