বাগদত্তা নিকের সঙ্গে আমেরিকায় একসঙ্গে থাকছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মধ্য আগস্টে ভারতে নিকের সঙ্গে আংটি বদলের কাজটি সেরে নিয়েছেন। প্রেমিক নিককে সময় দেয়ার জন্য সালমান খানের সঙ্গে ‘ভারত’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও সেখান থেকে সরে আসেন। কিন্তু সিনেমা ছাড়া কতদিন বসে থাকা যায়। তাই আবারও সিনেমায় ফেরার ইঙ্গিত দিয়েছেন। বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘সাত খুন মাফ’ ও ‘কামিনে’ নামে দুটি হিট ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। এবার আরও একটি সিনেমা বানানোর কথা ঘোষণা দিয়েছেন বিশাল। যথারীতি নায়িকা হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর মধ্যে তার সঙ্গে কথাও বলেছেন বিশাল। সব ঠিক থাকলে শিগগিরই সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। জানা গেছে, আমেরিকা থেকে ফিরেই ছবি নিয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন প্রিয়াঙ্কা। তবে সেটা যে ‘হ্যাঁ’ই হবে সেটার ইঙ্গিত দিয়েছেন বিশাল।
Next Post
মিথ্যা তথ্য, ভুয়া ও মিথ্যা খবর প্রকাশ করে গুজব তৈরি এখন সারা বিশ্বেই একটা সমস্যার নাম।
শনি সেপ্টে. ১ , ২০১৮
মিথ্যা তথ্য, ভুয়া ও মিথ্যা খবর প্রকাশ করে গুজব তৈরি এখন সারা বিশ্বেই একটা সমস্যার নাম। এ সমস্যার হাত থেকে নিজেদের নিরাপদ রাখতে একটি প্লাটফর্ম চালু করেছে চীন। প্লাটফর্মটির মধ্যে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও অন্তর্ভুক্ত রয়েছে। প্লাটফর্মটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাধারণ মানুষের তৈরি প্রতিবেদন যেমন ‘অনলাইনের গুজব’ এবং মিথ্যা রিপোর্টগুলো […]
এই রকম আরও খবর
-
৪ জুলাই, ২০১৮, ৮:৩৪ পূর্বাহ্ন
পুজার অভিনয় আমাকে মুগ্ধ করেছে।
-
৭ জানুয়ারি, ২০২০, ১০:৪৯ অপরাহ্ন
যে কারণে সালমানকে ছেড়ে অভিষেককে জীবনসঙ্গী করেন ঐশ্বরিয়া
-
১৫ জানুয়ারি, ২০২০, ৯:০৮ অপরাহ্ন
মোশাররফ করিমের নায়িকা কী নুসরাত?
-
৮ জুন, ২০১৯, ১:২৪ অপরাহ্ন
জননেতা নুর আহমদ বকুল সস্ত্রিক জার্মানিতে আমন্ত্রিত।
-
২৮ ডিসেম্বর, ২০১৯, ৪:৫২ অপরাহ্ন
‘তোলপাড়’ সিনেমার মধ্যদিয়ে চলতি বছরে দীর্ঘ বিরতির পর আবার আসছে শাকিবা ।।
-
২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫১ অপরাহ্ন
বোরকা বিতর্কে এবার মুখ খুললেন এআর রহমান
