ত্রিমোহনীতে ”সেলমন ওয়েসিস পার্ক”-এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে বনশ্রী সংলগ্ন ত্রিমোহনীতে অবস্থিত ল্যান্ড শেয়ারিং ভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি সেলমন ডেভেলপারস লিমিটেডের আধুনিক কন্ডোমিনিয়াম প্রজেক্ট “সেলমন ওয়েসিস পার্ক”-এ বুধবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের কার্যক্রম বিকাল ৪.০০টায় শুরু হয়ে ইফতার পর্যন্ত চলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলমন ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেরাজ উদ্দিন ফয়সাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসনাত আরিফ, এডভাইজার মোহাম্মদ হেদায়েত উল্লাহ ভূঁইয়া, ডিরেক্টর হজরত মওলানা মুফতি আব্দুল্লাহ ভূঁইয়া, জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলি করিম সুজন, সাবেক সচিব ও বসুন্ধরা ফ্লোরেন্টাইন প্রজেক্টের সম্মানিত ফ্ল্যাট ওনার ইফতেখারুল ইসলাম, এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল মোহাম্মদ শাহাদাৎ হোসেইন বাপন, ইসলামী আলোচক ও বাইতুর রহমান কমপ্লেক্স জামে মসজিদ, গুলশানের খতিব শায়েখ জহিরুল ইসলাম আল-জাবেরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সেলমন ডেভেলপারসের ভবিষ্যৎ পরিকল্পনা ও আধুনিক আবাসন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহেরাজ উদ্দিন ফয়সাল বলেন, “২৪ কাঠার এই আধুনিক কন্ডোমিনিয়াম প্রজেক্টটি আমরা শুধু একটি বাড়ি হিসেবে ভাবিনি; আমরা চাই এটি হোক মানুষের স্বপ্নের জীবনযাত্রার ঠিকানা। এটি কেবল একটি অ্যাপার্টমেন্ট নয়, বরং একটি সুন্দর জীবনধারা।”

Next Post

রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বৃহস্পতি মার্চ ১২ , ২০২৬
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরে পরিবেশ ও ভোক্তা অধিকার রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভ্রাম্যমাণ আদালত (সামারি ট্রায়াল)। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মোড়কীকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ​আদালত সূত্র জানায়, রাজশাহী মহানগরীর […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links