রাজশাহী সোনাদীঘি মসজিদে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন

নিজস্ব প্রতিবেদক:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাকফিরাত কামনাই রাজশাহীতে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে মহানগরীর ঐতিহাসিক সোনাদিঘী জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের আগে উপস্থিত মুসল্লি ও ছিন্নমূল মানুষের উদ্দেশ্যে মাহফুজুর রহমান রিটন সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এসময় তিনি বলেন, “ইফতারের এই বরকতময় সময়ে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন।”

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে বিএনপি নেতা রিটন আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাঁদের শাহাদাত কবুল করেন। একইসঙ্গে আমাদের নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও আগামীর সুন্দর বাংলাদেশের জন্য আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”

বক্তব্য শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও জননিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ও মুসল্লিরা অংশ নেন।

ইফতারের আগে উপস্থিত সকলের খোঁজখবর নেন মহানগর বিএনপির এই সাধারণ সম্পাদক।

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links