রাজশাহীতে গাড়ি’র মনিটরে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: চলন্ত প্রাইভেট কারের ড্যাশবোর্ডের মনিটরের ভেতরে গোপন কুঠুরি—সেখানেই লুকানো ছিল দেড় কেজি হেরোইন। রাজশাহী মহানগরীর দামকুড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে এমন চাঞ্চল্যকর চালান জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

এ ঘটনায় মো. মশিউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অভয়া গ্রামের বাসিন্দা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসি জানায়, বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আলী আসলাম হোসেনের নির্দেশনায় এবং জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে দামকুড়া থানার নতুন কসবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১১-৫৫২৯) থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির মনিটরের পেছনে কৌশলে তৈরি করা গোপন স্থানে তিনটি স্বচ্ছ পলিথিন ব্যাগে মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ছিল ৫০০ গ্রাম করে মাদক।
অভিযানে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এছাড়া আসামির কাছ থেকে একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র, একটি ফিচার ফোন এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।
ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে তাকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links