ইউপি চেয়ারম্যানের জোরপূর্বক পদত্যাগকে ঘিরে একটি পক্ষ গুজবে সোচ্চার

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী রাজশাহী :- গোদাগাড়ী উপজেলার বাসুদেব পুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে মব সৃষ্টি করে পদত্যাগ করতে বাধ্য করার পরও একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু স্থানীয় পত্রিকায় গুজব ছড়িয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল। গত ১৮ জুন দুপুর ১২ টায় স্থানীয় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ডালিমের নেতৃত্বে একদল উশৃংখল জনগণ ইউনিয়ন পরিষদে মব সৃষ্টির লক্ষে প্রবেশ করে। দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত বেপরোয়া জনগণ চেয়ারম্যান নজরুল ইসলামকে জিম্মি করে ফেলে। অস্ত্র ঠেকিয়ে নিজেদের লেখা পদত্যাগ পত্রে স্বাক্ষর করতে বাধ্য করে।

এরই ধারাবাহিকতায় ১৯ জুন বেলা ১১ টায় চেয়ারম্যান নজরুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এবং নিরাপত্তা ও সঠিক বিচার চেয়ে রাজশাহী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।

এদিকে, উপজেলা প্রশাসনের অনুমতি পেয়ে ২৩ জুন চেয়ারম্যান নজরুল ইসলাম তার কার্যালয়ে বসে মেম্বারদের নিয়ে মিটিংয়ের ডাক দেন। মিটিং চলাকালীন সময়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ওসি রুহুল আমিনের সাথে দেখা করার কথা বলে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। থানায় নিয়ে নজরুল ইসলামকে ৫ আগস্টের থানা ভাংচুর মামলায় গ্রেফতার দেখানো হয়।এরপর দ্রুত মামলার কাগজপত্র রেডি করে তাকে আদালতে প্রেরন করা হয়।

পরিবারের পক্ষে অভিযোগ রয়েছে,  মোস্তাফিজুর রহমান ডালিম গোদাগাড়ী থানা পুলিশকে চাপ সৃষ্টি করে চেয়ারম্যান নজরুল ইসলামকে মিথ্যা মামলায় চালান করায়। তিনি এজাহার নামীও আসামীও ছিলেন না।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তিনি দলীয় কোন্দলের কারণে ২০০৯ সাল থেকেই আওয়ামী লীগের পদ থেকে সরে যান। এছাড়াও নজরুল ইসলাম ২০২১ সালে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থী সফিকুল ইসলামকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়।

চেয়ারম্যানের পরিবার গুজবের প্রতিবাদ করে বলেন, একটি কুচক্রী মহল চেয়ারম্যানের জনপ্রিয়তার কাছে হার মানায় তাঁকে মেনে নিতে পারছেন না। তাঁরা মামলা-হামলা করে তাঁকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক গুজব রটিয়ে যাচ্ছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই মব সৃষ্টিকারীদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন বলেন, গুজবে কান দিয়ে লাভ নাই। তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়।
উল্লেখ, সামাজিক মাধ্যমে ইতোমধ্যে দূর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে মর্মে গুজব ছড়াচ্ছে একটি মহল।

Next Post

নন্দীগ্রামে এইচএসসি/সমমান পরীক্ষা শুরু

বৃহস্পতি জুন ২৬ , ২০২৫
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ২৬শে জুন (বৃহস্পতিবার) সরকারি নির্দেশনা অনুযায়ী ও স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে এবছর উপজেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি  (বিএমটি) পরীক্ষায় ৩ টি কেন্দ্রে ১১শ ৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ […]

এই রকম আরও খবর

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links