নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ করা হয়েছে। জানা গেছে নন্দীগ্রাম উপজেলার থালতামাঝগ্রাম ইউনিয়নের গুলিয়াকৃষ্ণপুর গ্রামে আলমগীর হোসেন এর মালিকানাধীন ৫৫ শতক পরিমাণের পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছে। এমতাবস্থায় গত ২৬শে এপ্রিল শনিবার দিবাগত গভীররাতে শত্রæতামূলক ভাবে উক্ত পুকুরে বিষ প্রয়োগ করে। এতে বর্তমান বাজার মূল্যে তার আনুমানিক আড়াই লক্ষধিক টাকা ক্ষতি সাধন হয়েছে। এ বিষয়ে ২৭ শে এপ্রিল রবিবার নন্দীগ্রাম থানায় ভুক্তভোগী আলমগীর হোসেন বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে আলমগীর হোসেন বলেন, বিবাদী আতোয়ার হোসেন ওরফে কলম (৪২) এর সহিত বেশ কিছুদিন পূর্ব হতে জায়গা জমি ও পারিবারিক বিষয় নিয়ে আমার বিরোধ চলিয়া আসিতেছে। প্রতি হিংসা বশতঃ আমার পুকুরে আতাউর হোসেনসহ অজ্ঞাত নামা ৪/৫ জন আমার পুকুরে বিষ প্রয়োগ করে বলে আমার মনে হয়। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অর্ন্তগত কুমিড়া পন্ডিত পুকুর ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এস,আই শফিউদ্দিন এর সঙ্গে কথা বললে তিনি বলেন, পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে অভিযোগের খবর পেয়েছি, সরোজমিনে গিয়ে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুকুরে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মুকুল হোসেন।
Next Post
রাজশাহীতে এগিয়ে যাচ্ছে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ
সোম এপ্রিল ২৮ , ২০২৫
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরের আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ নাম জনগণের মুখে মুখে প্রচার করতে ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী সহ উৎসাহিত করতে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল রবিবার সন্ধায় নগরীর শহীদ জিয়া শিশু পার্কে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবদুল কাদের উৎসবের […]

এই রকম আরও খবর
-
১৪ আগস্ট, ২০২২, ৩:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে অধ্যক্ষের অফিসে তালা, এলাকায় উত্তেজনা
-
২২ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫৬ অপরাহ্ন
রাজশাহীতে স্কুল শিক্ষিকা হত্যার ২৪ ঘন্টার মধ্যে আসামী আটক
-
২০ জুন, ২০২০, ৬:৫০ অপরাহ্ন
ফের এমপি আয়েন উদ্দিন করোনায় মৃত্যু ব্যাক্তির জানাযায় ।
-
২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১৫ অপরাহ্ন
পানির মূল্যবৃদ্ধি নিয়ে চলমান আন্দোলনকে সাংসদ বাদশার সমর্থন
-
২২ এপ্রিল, ২০২২, ১১:৩৬ অপরাহ্ন
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি’র পিতার ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল
-
২৬ জুলাই, ২০২০, ৬:৩০ অপরাহ্ন
শিবগঞ্জে কৃষকলীগের মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি পালিত
