সাংবাদিককে হত্যার হুমকি মাদক ব্যবসায়ীর : থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক :- জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি মোঃ অলিউল্লাহকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে মাদক ব্যবসায়ী মাসুম আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। জিডি নং ১২৯৯।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন জিডির বিষয়টি নিশ্চিত করেন।
জিডি সূত্রে জানা যায়,২৭ জানুয়ারি ( সোমবার) ৪ টা ৫১মিনিটে ২ মিনিট ৫৬ সেকেন্ডের একটি কলে সাহাব্দীপুর নামক এলাকা থেকে ভুক্তভোগী সাংবাদিক অলিউল্লাহ’র মোবাইল নং-০১৭৩৭ ৫৭৪৩৪৪ তে মাদক ব্যবসায়ী মোঃ মাসুম আলী জেল থেকে জামিনে বের হয়ে তার মোবাইল নং- ০১৩১৯-৯০১০৬৪ থেকে কল করে নিজের পরিচয় দিয়ে প্রাণ নাশ সহ হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দেয়। যার কল রেকর্ড সংরক্ষিত আছে। যার ফলে সাংবাদিক অলিউল্লাহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন । যেকোন সময় আইন শৃংখলার চরম অবনতি ঘটার সম্ভাবনায় ভবিষ্যতের জন্য বিষয়টি সধারন ডাইরীভূক্ত করেছেন।
এ ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।

উল্লেখ্য, উপজেলার সাহাব্দিপুর এলাকার মৃত জালাল আলীর ছেলে মাদক ব্যবসায়ী মাসুম আলী গত ১৬ মে ২০২৩ সালে ৫০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার হয় প্রেমতুলি পুলিশের হাতে। এতে সাংবাদিক অলিউল্লাহ সহ স্থানীয় অনেক সাংবাদিক গ্রেফতার সংক্রান্তে একটি প্রতিবেদন প্রকাশ করেন। যার কারনেই জামিনে এসে মাদক ব্যবসায়ী মাসুম ফোন কলে প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

Next Post

নন্দীগ্রামে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতি

বৃহস্পতি জানু. ৩০ , ২০২৫
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কাথম-কালিগঞ্জ সড়কে শিমলা-বামগ্রামের মাঝে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে এঘটনা ঘটে।   স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে কাথম-কালিগঞ্জ সড়কে শিমলা-বামগ্রামের মাঝে গাছ […]

এই রকম আরও খবর

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links