নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে গত ৪ঠা নভেম্বর সকাল ১০টায় নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষা বৃত্তি উপলক্ষে সেমিনার ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। সেমিনারের মুল প্রতিপাদ্য বিষয় ছিল সাফল্যর চাবিকাঠি (টাইম ম্যানেজমেন্ট)। সেমিনারে ডাঃ শাইখ আহম্মেদ রিংকু সহযোগী অধ্যাপক টিএমএসএস মেডিক্যাল কলেজ এর সভাপতিত্বে এবং প্রভাষক জাকারিয়া লিটনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, টিএমএসএস মেডিক্যাল কলেজ ডেন্টার ইউনিট এর বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মিফতাউল ইসলাম (মিলন)। এতে অন্যান্যদের মধ্যে সেমিনারে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ ফারুকুল ইসলাম ফারুক, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আঃ রউফ উজ্জল, প্রভাষক মোঃ জিয়াউর রহমান, নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, ভাটরা খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, নিমাই দিঘী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক দিলিপ চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম প্রমুখ। সেমিনারে প্রদানকৃত বক্তব্য শেষে কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে মূল্যবান উপহার সামগ্রী হিসেবে বই প্রদান করা হয়। উল্লেখ্য, ২০২২-২০২৩ সালে অনুষ্ঠিতব্য মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষায় ট্যাল্টেনপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ১৪জন শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ প্রদান করা হয়।
Next Post
নন্দীগ্রামে শীত মৌসুমের শুরুতেই খেজুর গাছ প্রস্তুত করতে ব্যাস্ত সময় পার করছে গাছিরা
সোম নভে. ৪ , ২০২৪
আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: হেমন্তের শিশির ভেজা সকাল বেলায় খেজুর গাছের রসে ভরা হাঁড়ি নামানোর জন্য গাছিরা এখন খেজুর গাছ ঝুড়তে ব্যস্ত হয়ে পড়েছে। যদিও এখন দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হলেও সকালে ও রাতের শেষ ভাগে পাওয়া যাচ্ছে শীতের আভাস। সামনে আসছে পুরোদমে শীতের মাস আর তাই […]

এই রকম আরও খবর
-
২৯ জানুয়ারি, ২০২০, ৯:০৭ অপরাহ্ন
জুয়া খেলে ব্যাংকের ভোল্ট থেকে ৩ কোটি টাকা খোয়ালেন ব্যাংক কর্মকর্তা ।
-
২ ফেব্রুয়ারি, ২০২০, ২:২৪ অপরাহ্ন
রাজশাহীতে দুই দিনের সফরে আইজিপি, হরতালের নামে নৈরাজ্য বা ভাংচুর কঠোর হাতে দমন করবে পুলিশ ।
-
২৮ ডিসেম্বর, ২০১৯, ৬:০২ অপরাহ্ন
বগুড়ায় র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৪ জন কে আটক করেছে ।
-
৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪২ অপরাহ্ন
মেয়র হিসেবে শপথ নেওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পন
-
১৭ মার্চ, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
রাজশাহীর নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান
-
২৩ ডিসেম্বর, ২০১৯, ২:৩৯ পূর্বাহ্ন
ডাকসু ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ও সমাবেশে ।
