নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠনের বগুড়ার নন্দীগ্রামে ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম পায়েল সহ নাশকতা মামলায় দুই ও রাজনৈতিক মামলায় ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৬০), বৃকঞ্চি গ্রামের মৃত জালাল উদ্দিন মন্ডলের ছেলে মজনুর রহমান (৪৫) ও নন্দীগ্রাম কলেজপাড়ার খোকন আলীর ছেলে আশরাফুল ইসলাম পায়েল (২২)। লুৎফর রহমান ও মজনুর রহমান উপজেলা আওয়ামী লীগ নেতা। এবং আশরাফুল ইসলাম পায়েল উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুল ইসলাম জানান, নাশকতা ও রাজনৈতিক মামলায় ৩জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Next Post
নন্দীগ্রামে জাতীয় যুব দিবস পালিত
শুক্র নভে. ১ , ২০২৪
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ “দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে গত ১লা নভেম্বর সকাল ১০ টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নন্দীগ্রাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ এর সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহর সঞ্চালনায় […]

এই রকম আরও খবর
-
৩১ ডিসেম্বর, ২০১৯, ৫:৫০ পূর্বাহ্ন
আবারো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন, রাজশাহীর পাটকল শ্রমিকরা, সংহতি প্রকাশ করছেন বাদশা ।
-
৩০ জুলাই, ২০১৯, ৭:৫৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের অস্ত্র ব্যবসায়ী রুবেলকে অস্ত্রসহ আটক করেছে র্যাব -৫।
-
১৪ সেপ্টেম্বর, ২০১৮, ৪:৪২ পূর্বাহ্ন
চেয়ারম্যান সামছুল আলম তালুকদার ঝুনুসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
-
১২ জুন, ২০১৯, ১০:৩৬ অপরাহ্ন
বাঘায় ভুট্টা ক্ষেতে নারীর লাশ ভুলভাবে সনাক্ত করায়, জীবিত পাওয়া গেল দোলেনা বেগমকে।
-
১০ নভেম্বর, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ৩নং ওয়ার্ড থেকে বর্ণাঢ্য র্যালি
