নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “পিপিআর রোগের টিকা দিন, ছাগল ও ভেড়া সুস্থ্য রাখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিকাল ৪টায় নন্দীগ্রাম সরকারি হাইস্কুল মাঠে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণে বিনামূল্যে পিপিআর টিকার (২য় ডোজ) প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ূন কবির। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়। টিকাদান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শরিফুল ইসলাম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুলআমিন রানা প্রমূখ।উল্লেখ্য প্রায় তিনশত ছাগল ও ভেড়ার মাঝে পিপিআর টিকার ডোজ বিনামূল্যে দেওয়া হয়।
Next Post
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষক-শিক্ষিকা রাজপথে
বৃহস্পতি অক্টো. ৩ , ২০২৪
নিজেরস্ব প্রতিনিধি: রাজশাহী জেলার সমগ্র প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহী ভেরিপাড়ায় পিটিআই স্কুলের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। ৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩ ঘটিকায় রাজশাহী ভেরিপাড়ায় পিটিআই স্কুলের সামনে প্রায় ১২০০ শিক্ষক- শিক্ষিকা মানববন্ধনে অংশ নেন। সহকারী শিক্ষক […]

এই রকম আরও খবর
-
৫ আগস্ট, ২০২১, ৩:১০ অপরাহ্ন
শনিবার থেকে রাসিকের ব্যবস্থাপনায় মহানগরীতে ৮৪টি কেন্দ্রে টিকাদান শুরু
-
২ মার্চ, ২০২০, ১০:২৭ অপরাহ্ন
কক্সবাজারের রামু থেকে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
-
৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১১ পূর্বাহ্ন
আরএমপি পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্দোগে শীত বস্ত্র বিতরণ ।
-
১২ জুন, ২০১৮, ১১:৫২ অপরাহ্ন
বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত ৭ জন।
-
৭ সেপ্টেম্বর, ২০২১, ৮:৪৫ অপরাহ্ন
আরএমপি ডিবির চলমান অভিযানে ৬ জুয়ারি আটক
-
২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ন
ধানের শীষে ভোটের অপেক্ষায় বাংলাদেশের জনগণ : নন্দীগ্রামে সাবেক এমপি মোশারফ
