নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও (কাহালু-নন্দীগ্রাম) ৩৯, বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, খেলা ধুলার কোন বিকল্প নেই, খেলা ধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে নির্মূল করতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দুরে রাখতে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই পারো দেশের চিত্র পাল্টে দিতে। নন্দীগ্রাম কিশোর ক্লাবের আয়োজনে ২৯শে সেপ্টেম্বর (রবিবার) বিকেলে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৪ গ্রান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই কথাগুলো বলেন। নন্দীগ্রাম কিশোর ক্লাবের পরিচালক মো. আল মাসুম রুনুর সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টটি উদ্বোধন করেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. হুমায়ুন কবির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, বিএনপি নেতা জহুরুল ইসলাম মাস্টার, ইয়াসিন আলী, প্রচার সম্পাদক মশিউর রহমান মশি, নিরাপদ সড়ক চাই উপজেলা সভাপতি ও যুবদল নেতা জামাল হোসেন, নন্দীগ্রাম থানার এসআই নাজমুল, ও সারোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, আবু সাঈদ মিলন, সাবেক মেয়র শ্রী-সুশান্ত কুমার শান্ত, আব্দুল বারী বারেক। পৌর বিএনপির সভাপতি মো, আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু , যুগ্ম-সম্পাদক রেজাউল করিম। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক সবুজ, আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মোঃ মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুগ্ন- আহ্বায়ক কুরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, সাংগঠনিক সম্পাদক আল আমিন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। উক্ত খেলায় সামিউর রহমান তুষারের জাররাহ্ সুপার কিংস্ ক্লাব, মদিনা ডিপার্টমেন্টাল স্টোর ক্লাবকে ৩-১ গোলে পারজিত করে বিজয়ের ট্রফি হাতে নেয়। পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।
Next Post
নন্দীগ্রাম উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সোম সেপ্টে. ৩০ , ২০২৪
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০শে সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বের এবং উপজেলা কৃষি অফিসার গাজীউল হকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার […]

এই রকম আরও খবর
-
১৭ মার্চ, ২০২২, ৬:৫৪ অপরাহ্ন
রাজশাহী প্রেসক্লাব-আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
-
১৬ ডিসেম্বর, ২০২১, ৩:০৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে চেয়ারম্যান বেলাল উদ্দিনের শ্রদ্ধা নিবেদন
-
১৬ ডিসেম্বর, ২০২৩, ২:৪০ অপরাহ্ন
রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
-
২৬ জানুয়ারি, ২০২২, ৭:৫৬ অপরাহ্ন
প্রফেসর আব্দুল বারীর মৃত্যুতে বাকশিস এর রাজশাহী মহানগর ও জেলা শাখার শোক
-
১৮ নভেম্বর, ২০২১, ৬:২৯ অপরাহ্ন
রাসিকের নতুন ফোরলেন সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন
-
৫ জুন, ২০২২, ৪:২২ অপরাহ্ন
এবার পুকুর বানিজ্যে সেই এসআই নাদিম
