নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম যোগদান করেছেন। অপরদিকে আজমগীর হোসাইনকে এক অফিস আদেশে ঢাকা নৌ-পুলিশে বদলি করা হয়েছে। নবাগত ওসি তারিকুল ইসলাম ২৪শে সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে নন্দীগ্রাম থানায় দায়িত্বভার গ্রহণ করে ওসি পদে যোগদান করেন। ওই সময় থানার অন্যান্য পুলিশ সদস্যরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। ১৭তম ব্যাচে বাংলাদেশ পুলিশে এসআই হিসেবে তার প্রবেশ। জানা যায় তারিকুল ইসলাম বগুড়া সদর থানাধীন নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হিসেবে দায়িত্বে ছিলেন। বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুসা’র নির্দেশে নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে যোগদান করেন। তারিকুল ইসলামের গ্রামের বাড়ি নাটোর জেলার সদর উপজেলার বড়গাছায়। তিনি উক্ত গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নবাগত ওসি তারিকুল ইসলাম বলেন, নন্দীগ্রাম উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সর্বদা সচেষ্ট থাকবো। এবিষয়ে সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন তিনি।
Next Post
ধানের শীষে ভোটের অপেক্ষায় বাংলাদেশের জনগণ : নন্দীগ্রামে সাবেক এমপি মোশারফ
বুধ সেপ্টে. ২৫ , ২০২৪
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : শেখ হাসিনার ক্ষমতাচ্যুতে আওয়ামী লীগ সরকার পতনের পর বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দলীয় কার্যক্রমে সরব হয়েছে বিএনপি। নেতারা নিয়মিত সভা-সমাবেশ, মিছিল ও তৃণমূলে মতবিনিময় করছেন। সাবেক নেতাকর্মীদের চাঙা করতে নানামুখী পদক্ষেপ নিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি […]

এই রকম আরও খবর
-
২৯ এপ্রিল, ২০২২, ২:১০ অপরাহ্ন
দৈনিক রাজশাহীর আলো পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
৮ সেপ্টেম্বর, ২০২১, ৭:১৩ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে ৬ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি
-
২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
-
২২ জুলাই, ২০২০, ৭:১০ অপরাহ্ন
পুঠিয়া খাদ্য গোডাউনের কর্মরতদের ঈদ বোনাস চুরি ।
-
১২ ডিসেম্বর, ২০২০, ৭:৪৬ অপরাহ্ন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
-
৪ নভেম্বর, ২০২০, ৭:২১ অপরাহ্ন
পাখি শিকারীর কুড়ি হাজার টাকা জরিমানা, শিকারকৃত বক উদ্ধার।
