নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রীর পদত্যাগে বগুড়ার নন্দীগ্রামে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বগুড়া নাটোর মহাসড়কের কৈগাড়ী মোড় থেকে বের হয় এতে অংশ নেয় বিএনপির নেতাকর্মীসহ হাজারো জনতা। বিজয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এমপি। বক্তব্য প্রদানকালে সাবেক এমপি জনতার উদ্দেশ্য বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ, দেশে বসবাসরত সংখ্যালঘু, মন্দির, গির্জা, মানুষের জানমাল, সরকারী-বেসরকারী অফিস, দোকান-পাট, ঘর বাড়ি রাষ্ট্রীয় সম্পদ কেউ ভাংচুর করবেন না। দেশের সম্পদ আমাদের সকলের সম্পদ তাই আমাদের সম্পদকে আমাদেরকেই রক্ষা করতে হবে। এছাড়াও তিনি নন্দীগ্রামের সকল জনতাকে এক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
Next Post
নন্দীগ্রামে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
বুধ আগস্ট ৭ , ২০২৪
নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ আগস্ট) বিকেল ৩টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো: আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলি, বিএনপি নেতা ও সাবেক মেয়র সুশান্ত […]

এই রকম আরও খবর
-
১৩ জুন, ২০২১, ৬:২৩ অপরাহ্ন
রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ নিয়ে বিরুপ মন্তব্য, ২৪ ঘন্টার আলটিমেটাম
-
২৪ আগস্ট, ২০২২, ৬:৫৩ অপরাহ্ন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জিএম হলেন আতিকুল ইসলাম
-
২১ ডিসেম্বর, ২০২০, ১০:৪৫ অপরাহ্ন
রাজশাহী নগরীতে ১৭টি স্বর্ণের বার ছিনতাই।
-
৯ আগস্ট, ২০২১, ১১:১৮ অপরাহ্ন
পীরগাছা উপজেলায় ৬ বছরের শিশু ধর্ষণ
-
২২ অক্টোবর, ২০২০, ৫:৩০ অপরাহ্ন
মতিহার থানা পুলিশের অভিযানে ২০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার, আসামী পলাতক ।
-
২ মার্চ, ২০২৩, ৪:৩৬ অপরাহ্ন
নন্দীগ্রামে এএনসি ক্যাম্পেইন ও আলোচনা সভা
