নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-নাটোর মহাসড়কে সকল দূর্ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যানবাহনের চালক, সহকারি ও জনসাধারণকে নিয়ে বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানার উদ্যোগে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। ১৬ই মে (বৃহস্পতিবার) বেলা ১২টায় কুন্দারহাট হাইওয়ে থানা চত্ত্বরে হাইওয়ে পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এম,আর জামান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে রিজিয়ন বগুড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী। ওই সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য নজিবুল্লাহ মজনু, আ’লীগ নেতা আনিছুর রহমান, আ’লীগ নেতা খোরশেদ আলম প্রমুখ। ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হাইওয়ে রিজিয়ন বগুড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী বলেন, মহাসড়কে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ২৪ ঘন্টা কাজ করছে হাইওয়ে পুলিশ। মহাসড়ক উন্নীত হওয়ার ফলে পূর্বের দিনের ন্যায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি নেই। দূর্ঘটনা এড়াতে মহাসড়কে যান চলাচলের সময় হাইকোর্টের দেয়া গতিসীমা মেনে চলার জন্য সকল যানবাহনের চালকদের প্রতি আহ্বান জানান সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী।
Next Post
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা
শনি মে ১৮ , ২০২৪
নিজস্ব প্রতিনিধি: প্রথম বারের মতো রাজশাহীতে নির্মিত হতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। অদ্য ১৮ মে, ২০২৪ শনিবার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে পুরাতন সার্ভে ইন্সটিটিউটের জায়গায় পূর্ব নির্ধারিত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। […]

এই রকম আরও খবর
-
১১ অক্টোবর, ২০২২, ৮:৫৯ অপরাহ্ন
বজ্রপাতে চার ইট ভাটা শ্রমিকসহ ১ কৃষকের মৃত্যু
-
২ জুলাই, ২০২০, ৫:৪৭ অপরাহ্ন
একদিনে রাজশাহী জেলায় শনাক্ত ১০৬ জন।
-
১ জুলাই, ২০২১, ৪:০১ অপরাহ্ন
রাজশাহীতে কঠোর বিধিনিষেধসহ পালিত হচ্ছে লকডাউন
-
৭ সেপ্টেম্বর, ২০২০, ৭:০৭ অপরাহ্ন
সাপাহারে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য আটক ।
-
২ আগস্ট, ২০২১, ১০:১১ অপরাহ্ন
কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে হাসি ফোটালেন বিশিষ্ট সমাজসেবক সোহেল রানা
-
২৪ সেপ্টেম্বর, ২০২১, ২:৪২ অপরাহ্ন
ট্রেনের ছাদে ডাকাতির ঘটনায় নিহত-২
