নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: ধর্মপ্রাণ মুসলমানদের নির্বিঘ্নে নামাজ পড়তে ও গরমের হাত থেকে রক্ষা পেতে বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার রাজস্ব তহবিল হতে ৩লক্ষ টাকা ব্যায়ে দুইটি মসজিদে ৫টি এসি অনুদান দিয়েছেন পৌরসভার মেয়র আনিছুর রহমান। ১০ই মার্চ রবিবার বিকাল ৪টায় নির্বাচনী ইশতেহার অনুযায়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের বৈলগ্রাম উত্তরপাড়া জামে মসজিদে ৩টি এসি এবং বেলঘরিয়া জামে মসজিদে ২টি এসিসহ মোট ৫ টি এসি প্রদান করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র মো: আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী, সাবেক কাউন্সিলর আলী হাসান, মোহাম্মদ ফটিক উদ্দিন, শাহাদত আলী। এলাকার মুসল্লিবৃন্দ আব্দুস সামাদ, সেলিম লতিফ, আশরাফ মোহাম্মদ, নাজু, জাহেদ, বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Next Post
গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচন: ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে রবিউল আলম
বৃহস্পতি মার্চ ১৪ , ২০২৪
নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে শীর্ষে অবস্থান করছেন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ নেতা রবিউল আলম। আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে যুক্ত থেকে দীর্ঘ দিন থেকে গোদাগাড়ী উপজেলার সর্বস্তরের জনগণের পাশে থেকে সেবায় নিয়োজিত আছেন তিনি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে জনগণের সেবাই নিয়োজিত থাকার ইচ্ছে পোষণ […]

এই রকম আরও খবর
-
২৫ ডিসেম্বর, ২০২১, ৯:৪৯ অপরাহ্ন
জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
-
২ মে, ২০২১, ৫:৫৫ অপরাহ্ন
রাজশাহীর দূর্গাপুরের পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু
-
১১ জুন, ২০১৯, ১২:২২ অপরাহ্ন
নওগাঁ সাপাহারে ইয়াবাসেবন কালে ৩টি মটরসাইকেল সহ এক শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
-
১৮ এপ্রিল, ২০২১, ৯:১০ অপরাহ্ন
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক
-
১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৭ পূর্বাহ্ন
রাসিক ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচনঃ কাউন্সিলর প্রার্থী রাসেলের মনোনয়নপত্র জমা
-
২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮:৫৮ অপরাহ্ন
রাজশাহীতে নদী বাঁচাও বাংলাদেশ বাঁচাও স্লোগানে বিশ্ব নদী দিবস পালন ।
