নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছে। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে বড়াইগ্রামের ক্লিক মোড়ে সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা সবাই লেগুনার যাত্রী।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ ঘটনাস্থল থেকে জানান, পাবনার দিক থেকে একটি লেগুনা নাটোরে আসছিল। ক্লিক মোড়ে একই দিক থেকে আসা চ্যালেঞ্জার নামের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ১৩টি লাশ উদ্ধার করেছে। তবে কারও পরিচয় জানা যায়নি।
Next Post
ক্রিকেটার মোসাদ্দেকের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা
সোম আগস্ট ২৭ , ২০১৮
আভা ডেস্ক : ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছেন স্ত্রী শারমিন সামিরা উষা। রোববার (২৬ আগস্ট) দুপুরে সদর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা খানের আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি […]
এই রকম আরও খবর
-
১৯ ফেব্রুয়ারি, ২০২০, ৭:০২ অপরাহ্ন
দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী অপহরণের দায়ে গ্রাম পুলিশ আটক
-
৫ জানুয়ারি, ২০২০, ১০:৫৯ অপরাহ্ন
নওগাঁর ধামইরহাটে এক গাভীর ৪টি বাচ্চা প্রসব
-
৪ জুন, ২০১৯, ৪:১৯ অপরাহ্ন
রাজশাহী নগরবাসিকে ঈদ শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার হুমায়ন কবীর।
-
২ জানুয়ারি, ২০২০, ২:৩৫ পূর্বাহ্ন
শ্যামলী পরিবহন বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত
-
২৪ জুলাই, ২০১৮, ৪:৪৮ পূর্বাহ্ন
উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানকে মালয়েশিয়া ও তুরস্কের সমপর্যায়ে নিয়ে যাবেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ
-
১৫ জুন, ২০১৯, ৭:৩৮ অপরাহ্ন
থানায় ডেকে যুবককে ২৫ ঘন্টা নিযার্তন করেছে বগুড়া সদর থানা পুলিশ।
