নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ হাতে লোহার শিকল, জানালার সঙ্গে শিকলে তালা লাগানো। কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে বসে সময় কাটছে। কখনো হাসি-কান্নার মধ্য দিয়েই কাটছে তার জীবন। শিকল পরা অবস্থায় দিনের শুরু হয়, বিকেল গড়িয়ে সন্ধ্যার পর রাতের অন্ধকারেও থাকে শিকল। গোসল, খাওয়া এবং রাতের ঘুমসহ ২৪ ঘন্টাই শিকলে বন্দি। নিত্যদিনের সঙ্গি যেনো লোহার শিকল। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪ং থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামের (ক্ষুদিয়াপাড়ার) ২৫ বছর বয়সী রব্বানী’র জীবন তিন বছর ধরে শিকলে বন্দি। মানসিক ভারসাম্যহীন এই যুবকের চিকিৎসা অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। দরিদ্র পরিবারের শেষ সম্বল ১০কাঠা জমি বিক্রি করে ডজনখানেক ডাক্তার দেখিয়েছেন, অন্তত ২০জন কবিরাজের কাছেও ছুটে গেছেন। তবুও স্বাভাবিক জীবনে ফিরেনি রব্বানী। দারিদ্রতার কারণে অসহায় পিতা-মাতা সন্তানের চিকিৎসার আশা প্রায় ছেড়েই দিয়েছেন। তাকে শিকল মুক্ত করে ছেড়ে দিলে ছোটাছুটি করে, যাকেই সামনে পায় তাকেই মারধর করে। মুক্ত থাকলে কখন কী দুর্ঘটনা ঘটায় এমন আশঙ্কায় শিকলে বন্দি করে রাখা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
Next Post
বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন- জিটু
মঙ্গল ফেব্রু. ৭ , ২০২৩
নিজস্ব প্রতিনিধিঃএফবিসিসিআই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এন্ড ফরেন ডেলিগেশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু বলেছেন বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নারী উদ্যোক্তাদের পূনর্বাসন ও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের নারী উদ্যোক্তারা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। […]

এই রকম আরও খবর
-
২৪ আগস্ট, ২০২০, ৭:২৪ অপরাহ্ন
রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত ।
-
২২ মার্চ, ২০২১, ৯:০২ অপরাহ্ন
রাজশাহীতে টিটিসির কম্পিউটার ল্যাবে চুরি
-
২১ ডিসেম্বর, ২০১৯, ১১:২৯ অপরাহ্ন
নদীভাঙন পরিস্থিতি ঘুরে ঘুরে দেখলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ বাদশা ।
-
১৭ আগস্ট, ২০২০, ১:৩৯ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবির এসআই জাহিদের আটক বানিজ্য
-
১১ জুলাই, ২০২০, ১১:৪৮ অপরাহ্ন
আরও চারদিন রাজশাহী ও রংপুরে টানা বৃষ্টি থাকবে
-
২৪ জুলাই, ২০২১, ৭:১০ অপরাহ্ন
রাজশাহীতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃংখলা বাহিনী
