নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সম্পাদক সাংবাদিক মাহাতাব চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাদ মাগরীব রাজশাহী মহানগরীর শিরোইল দোশর মন্ডলের মোড় এ জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ’র সভাপতি মো: নুরে ইসলাম মিলন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম শান্ত’র পরিচালনায় সভায় বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি মাসুদ পার্ভেজ চৌধুরী, সাংস্কিৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, দপ্তর সম্পাদক এহেসান হাবীব তারা,সহ দপ্তর সম্পাদক গোলাম রশুল রনক, সামাজিক সংগঠন “সত্যের জয়” এর সাধারণ সম্পাদক নাঈম হোসেন,বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষন ফাউন্ডেশন এর রাজশাহী জেলা সভাপতি মো: দেলোয়ার হেসেন প্রমুখ। আলোচনা শেষে মরহুম মাহাতাব হোসেন চৌধুরীসহ নিহত সকল সাংবাদিকদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আহম্মেদ রেজা।
Next Post
জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও অর্ণা জামানের খাবার বিতরণ
বুধ আগস্ট ৩১ , ২০২২
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ১৫ই আগস্টের সকল শহীদের মাগফেরাত কামনা করে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি সম্মানিত সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ডাঃ […]

এই রকম আরও খবর
-
২৭ জুন, ২০২২, ৪:০৬ অপরাহ্ন
রাসিকের চলমান উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত
-
১৮ জুলাই, ২০২১, ৮:৫৩ অপরাহ্ন
রাজশাহীতে ভুক্তভোগী পরিবারের মামলা না নিয়ে হুমকি দিলো ওসি, সংবাদ সম্মেলনে অভিযোগ
-
৯ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৫৪ অপরাহ্ন
নন্দীগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
-
১৯ জানুয়ারি, ২০২২, ৩:২১ অপরাহ্ন
রাজশাহী বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদন ৮৩৮৭ জনের
-
২১ মার্চ, ২০২২, ৪:৫০ অপরাহ্ন
রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
-
১৭ জুন, ২০১৮, ৫:২৪ অপরাহ্ন
বাঁধ ভেংগে মৌলভী বাজার শহরে পানি।
