আভা ডেস্কঃ বর্ণিল আয়োজন আর দর্শকদের বাঁধভাঙা উল্লাসে গ্র্যান্ড ফাইনাল আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামলো আমানা গ্রুপ ২য় বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের। শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রাইমা রেঞ্জার্স। আর রানার আপ হয়েছে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ। মঙ্গলবার বিকেলে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স এসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করেছিল। টুর্নামেন্টের পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৩ লাখ টাকা এবং রানার আপ দল ট্রফি ও ২ লাখ টাকা পেয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করতে দর্শকদের ঢল নামে শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে।
Next Post
বাণিজ্যমন্ত্রীর নামে ফেসবুক অ্যাকাউন্ট, যুবক রিমান্ডে
মঙ্গল জুন ২৮ , ২০২২
আভা ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক আলমগীর হোসেনকে এক দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ মঙ্গলবার এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন কাফরুল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ইউসুফ হোসেন। ইউসুফ হোসেন বলেন, ‘সকালে আলমগীরকে আদালতে হাজির করা […]

এই রকম আরও খবর
-
১ জুলাই, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
গোদাগাড়ীতে বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব!
-
২৭ এপ্রিল, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
-
২৮ জুন, ২০২২, ৯:৩৭ অপরাহ্ন
বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
-
১১ ডিসেম্বর, ২০২০, ৮:৫৩ অপরাহ্ন
রাজশাহীতে বেড়েছে শীত, সারাদিন দেখা মেলেনি সূর্যের।
-
৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫২ অপরাহ্ন
রাজশাহী রেঞ্জ পুলিশ পরিবারের ৬২ কৃতি শিক্ষার্থী পেল পুলিশ মেধাবৃত্তি
-
২১ মে, ২০২০, ৪:৪৪ অপরাহ্ন
চারঘাটে ঝড়ে আমের ব্যাপক ক্ষতি, ঝড়েপড়া আম ক্রয়ের ক্রেতা নেই ।
