জেট ল্যাগ কাটিয়ে মাঠের জন্য প্রস্তুত টাইগাররা

আভা ডেস্কঃ দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ দল অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজে। আগামী ১৬ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

কয়েকভাগে ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছায় টাইগাররা। গত শুক্রবার সবার আগে গিয়েছেন মুমিনুল হক, এবাদত হোসেনরা। বাকিরা দলের সঙ্গে যোগ দেন সোমবার।

এতে করে ওয়েস্ট ইন্ডিজের ওয়েদার ও কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার জন্য যথেষ্ট সময়ও পেয়েছেন মুমিনুল-শান্তরা। বিশেষ করে জেট ল্যাগের জটিলতা সহজেই কাটিয়েছেন টাইগাররা।

বৃহস্পতিবার প্রথম দিন (বাংলাদেশ সময় শুক্রবার ভোর) অনুশীলন করতে নামে জাতীয় দলের ক্রিকেটাররা। অনুশীলন শেষে টাইগারদের ব্যাটার নাজমুল হাসান শান্ত সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা আগে এসেছি কয়েকজন। যেহেতু অনেক দূর বাংলাদেশ থেকে, তো জেট ল্যাগের যে ব্যাপারটা ছিল সেটা কাটিয়ে উঠতে পেরেছি আমরা। আগে আসার কারণে আমরা জিম করেছি। কিছু গেমস খেলছি। সব মিলিয়ে এখানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা ওটা ভালো হয়েছে।’

সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামতে যাচ্ছে বাংলাদেশ।

শান্ত যোগ করেন, ‘খুব ভালো অনুশীলন হয়েছে, ফিল্ডিং, ব্যাটিং সেশনও করেছি। এখন পর্যন্ত খুব ভালো অবস্থানে আছি। সামনে আমাদের একটা প্রস্তুতি ম্যাচও আছে। আশা করছি খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবো।’

অ্যান্টিগার কুলরিজ ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে প্রস্তুতি ম্যাচ।

Next Post

রাসিকের প্রস্তাবিত বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা

শনি জুন ১১ , ২০২২
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রস্তাবিত রাজশাহী মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন শীর্ষক প্রকল্প প্রস্তাব আরো ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য রাজশাহী সফর করেছেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা। এ উপলক্ষে রোববার নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে প্রকল্প সংশ্লিষ্ট তথ্য উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links