নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর বিহাস থেকে নাদের হাজ্বীর মোড় পর্যন্ত ফোরলেন সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়নের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ফলক উন্মোচন ও সুইচ চেপে আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ৫ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চার দশমিক ৭ কিলোমিটার সড়কে ১৯৮টি দৃষ্টিনন্দন পোলে লাগানো হয়েছে ৩৫৬টি অত্যাধুনিক এলইডি বাল্ব।অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে। সন্ধ্যায় যার আলোয় আলোকিত হলে চারপাশ। অনন্য রূপ পেলো রাতের মহানগরী। সারাদেশের মধ্যে আলোকায়নে মডেল আলো ঝলমলে রাজশাহী।
Next Post
রাজশাহীতে ওয়াসার পানির দাম বৃদ্ধি প্রতিবাদে বিএনপির মানববন্ধন
শনি ফেব্রু. ১৯ , ২০২২
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে ওয়াসার পানির দাম তিনগুণ বৃদ্ধি প্রতিবাদে মাবনবন্ধন করেছে নগর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১ টার দিকে নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপি নেতাকর্মীরা পানি দাম কমানোর দাবি জানিয়ে বিভিন্ন ব্যনার ফেস্টুন হাতে নিয়ে এই মানববন্ধনে অংশ নেয়। মানবন্ধনে বিএনপি নেতারা বলেন, যখন দেশে লাফিয়ে লাফিয়ে […]

এই রকম আরও খবর
-
১ জুন, ২০১৮, ৬:২০ অপরাহ্ন
দুই সেনা শহিদের জানাজা অনুষ্ঠিত হয়, সেনানিবাসে।
-
৩ এপ্রিল, ২০২০, ১০:১১ অপরাহ্ন
রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান চিড়িয়াখানার চার হরিণকে খেয়ে ফেললো ক্ষুধার্থ কুকুরের দল ।
-
২১ সেপ্টেম্বর, ২০২১, ৩:০২ অপরাহ্ন
তানোরে এমরান আলী মোল্লার স্মৃতিতে কুড়ালের কোপ
-
১৫ জুন, ২০১৮, ১১:০১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
-
৩০ জুলাই, ২০২০, ৩:২৪ অপরাহ্ন
নন্দীগ্রামে চামড়া ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
-
২৩ অক্টোবর, ২০২১, ৭:৪৩ অপরাহ্ন
বাগমারা উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
