নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরুর প্রথম দিনে রোববার (০৫ আগস্ট) ২৮০টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রাফিক বিভাগ কর্তৃক ৭টি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন। তবে এ তথ্য সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। রাত ৯টা পর্যন্ত তল্লাশী অভিযান চলবে। তাই এর সংখ্যা আরও বাড়বে বলেও জানান তিনি।
ইফতে খায়ের আলম বলেন, আজ সকাল থেকে মহানগরীর কাশিয়াডাঙ্গা, তালাইমারা মোড়, নওদাপাড়া আমচত্ত্বরসহ সাতটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২৮০টি মামলা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন রয়েছে। রাত ৯টা পর্যন্ত তল্লাশী অভিযান চলবে। তাই এর সংখ্যা আরও বাড়বে।
এদিকে, রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন আরএমপি’র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
এ সময় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ কমিশনার। পরে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ আরও জোরদার করা হয়।
ট্রাফিক সপ্তাহ-২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জয়নুল আবেদীন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) আলমগীর হোসেন, সিনিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম।
এ ছাড়া মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।রা
