অনন্যাকে নিয়ে আবেগপ্রবণ দীপিকা

আভা ডেস্কঃ এই মুহূর্তে জোর আলোচনা চলছে দীপিকা পাডুকোনের আসন্ন সিনেমা গেহরাইয়া নিয়ে। আগামী মাসেই মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার। ত্রিকোণ প্রেম ও পরকীয়া নিয়ে সম্পর্কের জটিল ধাঁধার ইঙ্গিত মিলেছে এতে। বোঝা যায়, সিনেমায় দীপিকার চরিত্র প্রেম, ক্ষতি ও যন্ত্রণার সঙ্গে জড়িয়ে আছে। এতে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দীপিকার অন্তরঙ্গ দৃশ্য ও রসায়ন নজর কেড়েছে দর্শকদের।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ পেয়েছে। এই সিনেমায় কার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন, সে কথাই দীপিকাকে বলতে শোনা যায় ওই ভিডিওতে।

এ নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধান্ত চতুর্বেদী সম্পর্কে বলতে গিয়ে দীপিকা জানিয়েছেন অভিনেতার কাজের খুব ভক্ত তিনি।

সিদ্ধান্তকে নিয়ে দীপিকা বলেন, ‘সে নিজেকে কীভাবে বদলিয়েছে, তা এ সিনেমাটি দেখলে বোঝা যায়। আগামী দিনে সে অনেক দূর যাবে। এ সিনেমাটি করতে গিয়ে আমরা সারা জীবনের মতো বন্ধু হয়ে গেছি।’

তবে দীপিকা সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনন্যা পান্ডে প্রসঙ্গে বলতে গিয়ে। এই সিনেমায় তার তুতো বোন হিসেবে দেখা যায় অনন্যাকে।

অনন্যার চিন্তাভাবনা তাকে মুগ্ধ করেছে উল্লেখ করে দীপিকা বলেন, ‘অনন্যা একেবারে আমার বোনের মতো হয়ে গেছে।’

শাকুন বাত্রা পরিচালিত গেহরাইয়াতে আরও অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, ধৈর্য কারওয়া, রজত কাপুরসহ অনেকে। ১১ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

Next Post

নন্দীগ্রাম পৌর মেয়রের উদ্যোগে ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা

মঙ্গল জানু. ২৫ , ২০২২
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার মেয়র আনিছুর রহমান এর উদ্যোগে নন্দীগ্রাম ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা। হাসপাতালাটি দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকলেও বর্তমানে পৌর মেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় নব জীবন ফিরে পেয়েছে। নিয়মিত সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ডাক্তার বসছেন, দিচ্ছেন চিকিৎসা সেবা। আগের মতো […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links