নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে আরো ১টি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) এর যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে রেলওয়ে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। রেলওয়ে এসটিএস এর কার্যক্রম শুরুর মাধ্যমে সিটি কর্পোরেশনের আধুনিক এসটিএস এর সংখ্যা হলো ৮টি। এরআগে গত ৩০ ডিসেম্বর মিশন হাসপাতাল সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এবং বুলুনপুর সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
Next Post
নন্দীগ্রামে (কোভিড-১৯) রোধকল্পে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা
বৃহস্পতি জানু. ২০ , ২০২২
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ২০ শে জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে (কোভিড-১৯) রোধ কল্পে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে […]

এই রকম আরও খবর
-
২৬ আগস্ট, ২০২০, ১১:৪০ অপরাহ্ন
অনলাইনের মাধ্যমে ভয়ংকর জুয়া, পুলিশের অভিযানে আটক-৪ ।
-
২৫ সেপ্টেম্বর, ২০২১, ৭:১৩ অপরাহ্ন
আরএমপি ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়ারি আটক
-
১৬ জুন, ২০২০, ১:২৭ পূর্বাহ্ন
বরগুনায় মামাতো ফুফাতো দুই ভাই পানিতে ডুবে মৃত্যু ।
-
২ জুন, ২০২০, ৭:১৯ অপরাহ্ন
বেশি ভাড়া নেয়ায় শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা
-
৩০ মে, ২০২১, ৪:১৬ অপরাহ্ন
৩৩ মণ ভেজাল মধুসহ আটক-২
-
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী
