ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি এক অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি রূপাসহ জাহাঙ্গীর আলম নামে এক পাচারকারীকে আটক করেছে। জাহাঙ্গীর জীবননগর উপজেলার ধোপাখালী নতুনপাড়া গ্রামের আশকার আলীর ছেলে। এ সময় একই গ্রামের বাবুল মিয়ার ছেলে শাহিন আলম ও গোলাম রসুলের ছেলে জহুরুল ইসলাম নামে দুই পাচারকারী এ সময় পালিয়ে যায়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, শনিবার সকাল ৯টার দিকে জীবননগর বিওপির হাবিলদার মোঃ আমিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা জীবননগর বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীদের চ্যালেঞ্চ করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে মোঃ জাহাঙ্গীর আলম আটক হলেও বাকী দুইজন পালিয়ে যায়। পরে তর মটরসাইকেল তল্লাসী করে ১১ কেজি ৯৯৯ গ্রাম রূপার গহনা জব্দ করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় মামলা হয়েছে।
Next Post
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য
শনি নভে. ২৭ , ২০২১
আভা ডেস্কঃ মনোনীত হওয়ার চিঠি পেলেন রাসিক মেয়র লিটন আজ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ্য করা হয়, ‘বরাবর, এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সদস্য, সভাপতিমন্ডলী, বাংলাদেশ আওয়ামী লীগ। প্রিয় সহকর্মী, শুভেচ্ছা গ্রহণ করবেন। আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা […]

এই রকম আরও খবর
-
১১ জুন, ২০২০, ৩:২৬ অপরাহ্ন
পত্রিকায় পড়েছিলাম রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তা আজ আমার সাথে হলো ।
-
২ জুলাই, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন
নন্দীগ্রাম পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা
-
১৩ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৫০ অপরাহ্ন
নন্দীগ্রামে গিয়াস উদ্দিন (গেদা) পীরের মাজারের ভিত্তি প্রস্তর স্থাপন
-
২৪ অক্টোবর, ২০২০, ৫:৫৭ অপরাহ্ন
দুই অভিযানে চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশে ১৯৩ বোতল ফেন্সিডিলসহ আটক-২ ।
-
২৮ এপ্রিল, ২০২১, ৭:২৪ অপরাহ্ন
এবার ঝালকাঠিতে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ মেয়েরা
-
১৭ আগস্ট, ২০২০, ১:৩৯ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবির এসআই জাহিদের আটক বানিজ্য
