ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা এলাকা দিয়ে অবৈধ ভাবে ভার থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। এর মধ্যে ৩ জন পুরুষ, ১ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। সোমবার মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান মঙ্গলবার দুপুরে এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড়বাদুরা গ্রামের আঃ খালেক ফকিরের ছেলে মোঃ দেলোয়ার হোসেন ফকির (৪২), মোঃ দেলোয়ার হোসেন ফকিরের স্ত্রী মোছাঃ কাজল বেগম (৩৫), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার খেজুর বাড়িয়া গ্রামের মোঃ আদর আলী গাজী’র ছেলে মোঃ রবিউল ইসলাম গাজী (৪৫), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আদিম নগর গ্র্রামের মোঃ কালাম শেখের ছেলে মোঃ জহির শেখ (২৭) ও মাদারীপুর জেলার শিবচর থানার কাদিরপুর গ্রামের মোঃ জসিম গাজী’র ছেলে মোঃ তানভির হোসেন (১৬)। তাদেরকে বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের অপরাধে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
Next Post
রাসিকের নগর উন্নয়নে যুক্ত ফ্লাইওভারের নকশা প্রণয়ন কমিটির সভা
মঙ্গল নভে. ২৩ , ২০২১
আভা ডেস্কঃ রাজশাহী মহানগরীর বর্নালী মোড়ে ফ্লাইওভার নির্মাণ করতে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে প্রাথমিক কাঠামো নকশা প্রণয়ন বিষয়ে গঠিত কারিগরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম। সভায় জানানো হয়, বর্নালী মোড় উড়াল সেতুটির দৈর্ঘ্য […]

এই রকম আরও খবর
-
২১ জানুয়ারি, ২০২৩, ৮:১৯ অপরাহ্ন
রবিদাস ও হরিজন সম্প্রদায়ের আট শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
-
২৬ জুন, ২০১৯, ৩:৩৯ অপরাহ্ন
প্রস্তাবিত বাজেটে এলপি গ্যাসের ওপর করের বোঝা বাড়ানো হয়েছে
-
১৯ মে, ২০২০, ৬:৪৬ অপরাহ্ন
পরকীয়া প্রেমে বলি হলেন বড় ভাইয়ের জায়গায় ছোট ভাই।
-
১১ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৪৮ অপরাহ্ন
রাসিক কাউন্সিলরদের মধ্যে প্রথম টিকা নিলেন ১৯ নং ওয়ার্ডের সুমন
-
১ জুন, ২০২১, ৩:৫৩ পূর্বাহ্ন
রাবি’র সাবেক উপাচার্যসহ আরও ছয়জনের ব্যাংক হিসাব তলব
-
১৬ আগস্ট, ২০২১, ১২:৪৭ পূর্বাহ্ন
রাজশাহী সদর দলিল লেখক সমিতি’র জাতীয় শোক দিবস পালন
