নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৮ই নভেম্বর ১২টায় নন্দীগ্রাম উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে রবি/২০২১-২০২২ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় গম, ভূট্রা, সরিষা, সূর্যমূখী, শীতকালীন পিঁয়াজ, মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক স্যার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, কৃষি প্রনোদনার আওতায় সর্বমোট ২,৬৯০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
Next Post
জয়পুরহাটে গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৃহস্পতি নভে. ১৮ , ২০২১
নিজস্ব প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার সদর থানা এলাকা হইতে ০৮(আট) কেজি শুকনা গাজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালীন জয়পুরহাট সদর থানার চকবরকত পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ শুকুর আলী এবং অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রাম হতে ০৮(আট) […]

এই রকম আরও খবর
-
২৯ মার্চ, ২০২২, ৭:৫১ পূর্বাহ্ন
রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলোকিত করতে হবে-বাদশা
-
৬ অক্টোবর, ২০২২, ৮:০২ অপরাহ্ন
বেনাপোল সীমান্ত থেকে ৫০ পিছ ইয়াবাসহ আসামী গ্রেফতার
-
৩০ সেপ্টেম্বর, ২০২০, ৩:০৪ অপরাহ্ন
রাজশাহীর তানোরে গির্জায় কিশোরী ধর্ষণ, ধর্ষক ফাদার আটক ।
-
৪ জুন, ২০২০, ৭:০৫ অপরাহ্ন
নাটোরে পাট চাষীদের মাঝে রাসায়নিক সার বিতরণ ।
-
৬ অক্টোবর, ২০২০, ৬:০১ অপরাহ্ন
ধর্ষকের ফাঁসির দাবিতে রাজশাহীতে প্রতিবাদী মানববন্ধন
-
৬ অক্টোবর, ২০২০, ৬:০৮ অপরাহ্ন
কাটাখালির বেলঘড়িয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ।
