আভা ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, শোষণের জন্য তৈরী বৃটিশদের প্রশাসনিক কাঠামো ভেঙে গণমানুষের জন্য সেবাধর্মী নানা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। বৃটিশরা শাসন করতে প্রশাসক নিয়োগ করেছিলেন। শোষণের জন্য রাজা-বাদশারাও শাসক নিয়োগ করেছে। কিন্তু, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ চেয়েছিলেন, গণমানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই শাসনের বিপরিতে কল্যাণময় সেবা চালু করতে। তাই, বর্তমান বাস্তবতায় পল্লীবন্ধুর স্বপ্নের প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন জরুরী হয়ে পড়েছে। তিনি বলেন, নতুন নতুন প্রশাসনিক বিভাগ তৈরী হচ্ছে। তা উপনিবেশিক শাসন পদ্ধতিতেই প্রশাসক নিয়োগের মাধ্যমে কাজ করছে। কিন্তু, প্রদেশিক সরকার ব্যবস্থা চালু হলে, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধমেই পরিচালিত হবে সকল কর্মকান্ড। প্রাদেশিক পর্যায়ে জনপ্রতিনিধিদের সরকার প্রতিষ্ঠিত হলে দুর্নীতি কমে যাবে। গণমানুষের কাছে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত হবে। গণমানুষের কল্যাণেই প্রাদেশিক সরকার ব্যাবস্থা চালু করা জরুরী হয়ে পরেছে। তিনি বলেন, প্রাদেশিক ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে, এতে কেন্দ্রীয় সরকারের ওপর থেকে চাপ কমে যাবে।
Next Post
সুদানের জরুরি অবস্থার কারণ জানালেন সেনাপ্রধান
মঙ্গল অক্টো. ২৬ , ২০২১
আভা ডেস্কঃ সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবদাল্লা হামদাক তার বাসায় রয়েছেন। সুদানের সেনাবাহিনী দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লা হামদাক গৃহবন্দি করে রাখার পরের দিন দেশটির শীর্ষ জেনারেল এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানালেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান বলেন, হ্যাঁ আমরা মন্ত্রী এবং রাজনৈতিক নেতাদের […]

এই রকম আরও খবর
-
১৬ আগস্ট, ২০২১, ৩:১৭ অপরাহ্ন
জাতীয় শোক দিবসে রাজশাহী সদর দলিল লেখক সমিতি’র খাবার বিতরণ
-
২৩ অক্টোবর, ২০২৩, ১১:৪৫ অপরাহ্ন
রাবি ছাত্রলীগের বিতর্কিতরা নতুন কমিটির বিলুপ্তি চায়
-
২০ জুলাই, ২০২০, ৮:২৬ অপরাহ্ন
রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ দমন সভা অনুষ্ঠিত
-
১০ নভেম্বর, ২০২০, ৫:২৫ অপরাহ্ন
আরএমপি পুলিশের উদ্দ্যোগে নগরীর থানা এলাকায় সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ।
-
২৪ জুলাই, ২০২২, ৮:৪৯ অপরাহ্ন
‘বিএনপি নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত’
-
১৯ জুন, ২০২০, ৭:২১ অপরাহ্ন
স্বাস্থ্য অধিদফতরের ডিজির দেওয়া বক্তব্যের কড়া জবাব দিলেন কাদের ।
