আভা ডেস্ক : ভারত সফররত সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ বিকালে দেশে ফিরবেন। আগামীকাল বেলা ১১টায় চেয়ারম্যানের বানানীস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারত সফরের বিস্তারিত তুলে ধরবেন হুসেইন মুহম্মদ এরশাদ। ২৩ জুলাই রাতে ভারতের কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এ বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, সুনীল শুভ রায় এবং মেজর (অব.) খালেদ আখতার উপস্থিত ছিলেন। এর আগে হুসেইন মুহম্মদ এরশাদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও পৃথক বৈঠক করেছেন। ভারত সরকারের আমন্ত্রণে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ২২ জুলাই দিল্লি যান।
Next Post
দেশটির তারকা খেলোয়াড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বুধ জুলাই ২৫ , ২০১৮
আভা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতেই গুরুত্বপূর্ণ সিরিজ খেলছে শ্রীলঙ্কার ক্রিকেট দল। এরই মধ্যে ধর্ষণ কাণ্ডে নাম জড়াল দেশটির তারকা ক্রিকেটারের। অভিযুক্ত ক্রিকেটার হচ্ছেন ধনুষ্কা গুণতিলকে। নরওয়ের এক নারী গুণতিলকের বন্ধুর বিরুদ্ধে কলম্বোর হোটেলেই ধর্ষণের অভিযোগ এনেছে। ওই হোটেলেই ছিলেন শ্রীলঙ্কার জাতীয় দলের এ ক্রিকেটাররা। ধর্ষণের সময় বন্ধুর […]
এই রকম আরও খবর
-
৮ জুলাই, ২০১৮, ৩:৫১ পূর্বাহ্ন
হ্যাকিংয়ের মাধ্যমেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ
-
২২ ডিসেম্বর, ২০১৯, ১০:১৫ অপরাহ্ন
নানক ও বাহাউদ্দিন নাছিম ডাকসু ভিপি নুরকে দেখতে হাসপাতালে গেলে সাধারণ শিক্ষার্থীর বাধার মুখে পড়েন।
-
২ জুন, ২০১৮, ৬:৩৪ অপরাহ্ন
রোহিঙ্গা ফিরে নিবে মায়ানমার বললেন থাউং তু
-
২২ জুন, ২০১৮, ১১:৩৫ অপরাহ্ন
জাতীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখুন। রাষ্ট্রপতি
-
৩১ জুলাই, ২০১৮, ৭:৩৪ অপরাহ্ন
৩৭ মাস পর ৩৬ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ।
-
১ জুন, ২০১৮, ৬:২৮ অপরাহ্ন
নাম বিকৃত করে বলা সমীচিন নয়, বদরুদ্দোজা চৌধুরী।
