নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোখলেসুর রহমান মল্লিক (৪৮)। তার বাবার নামাজি মন্ডল। এ ঘটনার পর থেকে মোখলেসুরের ছোট ভাই জাহাঙ্গীর আলম পলাতক আছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, বাড়ির সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে ছোট ভাই জাহাঙ্গীর আলমের সঙ্গে মোখলেসুরের কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে জাহাঙ্গীর তার ভাই মোখলেসুরের পেটে হাসুয়ার কোপ দেন। এতে ঘটনাস্থলেই মোখলেসুরের মৃত্যু হয়।
ওসি জানান, ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। আর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান তিনি।
Next Post
পাবলিক প্লেসে ১৫ দিনের মধ্যে আইন অনুসারে প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধ জুলাই ২৫ , ২০১৮
আভা ডেস্ক : বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টারের মূল্য তালিকা এবং ফি পাবলিক প্লেসে ১৫ দিনের মধ্যে আইন অনুসারে প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে বলা হয়েছে, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুসারে নীতিমালা তৈরি এবং বাস্তবায়নের জন্য ৬০ দিনের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি […]
এই রকম আরও খবর
-
২৯ ডিসেম্বর, ২০১৯, ৬:১৭ অপরাহ্ন
যুবলীগ কর্মী রাসেল হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসি ।
-
১৮ জুলাই, ২০১৯, ১২:২৬ অপরাহ্ন
মিন্নি মুল পরিকল্পনাকারী, রিফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা।
-
৯ জুলাই, ২০১৯, ১০:২৩ অপরাহ্ন
আরএমপিতে পুলিশের অভিযানে আটক ২৪।
-
৮ সেপ্টেম্বর, ২০১৮, ৮:১২ অপরাহ্ন
কণ্ঠশিল্পী ন্যান্সি ও তার ছোট ভাই শাহরিয়ার আমান সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
-
২৮ জানুয়ারি, ২০২০, ১১:১৭ অপরাহ্ন
২০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫
-
২৮ জুন, ২০১৮, ১০:৪৮ পূর্বাহ্ন
বন্ধুক যুদ্ধে বাচ্চু হত্যার প্রধান আসামী নিহত।
