আজিজুল্লাহ ফজলি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) নতুন চেয়ারম্যান

আভা ডেস্কঃ তালেবানদের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ক্রিকেট নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা দূর হয় পুরুষ জাতীয় দলের পাকিস্তান সিরিজ সূচি অনুযায়ী এগোতে থাকায়। রোববার (২২ আগস্ট) দেশের ক্রিকেট বোর্ডে এলো বড় পরিবর্তন। আজিজুল্লাহ ফজলিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে ফেরানো হলো।

এসিবি প্রধানের দায়িত্ব আগেও পালন করেছিলেন ফজলি। আতিফ মশালের পদত্যাগের পর ২০১৮ সালের সেপ্টেম্বরে নিয়োগ পান তিনি। তবে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতায় ওই বছর জুলাইয়ে তার স্থলাভিষিক্ত হন ফারহান ইউসুফজাই।

রোববার এসিবি কর্মকর্তাদের সঙ্গে তালেবানের একটি বৈঠক শেষে ফজলি চেয়ারম্যান পদে ফিরলেন। প্রায় দুই দশক ধরে আফগানিস্তান ক্রিকেটের প্রসারে সহযোগিতা করছেন তিনি। দেশে ক্রিকেট প্রতিষ্ঠা হয়েছিল যে খেলোয়াড়দের হাত ধরে, তাদের একজন ফজলি। এছাড়া অতীতে এসিবির ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টার ভূমিকাতেও ছিলেন। দেশের ঘরোয়া ও আঞ্চলিক ক্রিকেটেও তার সংশ্লিষ্টতা রয়েছে।

ফজলির প্রথম কাজই হবে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে আফগানদের ওয়ানডে সিরিজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা। কাবুল বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ। এই পরিস্থিতিতে তাদের পরিকল্পনা, সড়কপথে আফগান খেলোয়াড়দের পাকিস্তানে পাঠানো এবং সেখান থেকে শ্রীলঙ্কার বিমান ধরা।

Next Post

আধুনিকায়ন হচ্ছে রামেকের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়াম, পরিদর্শনে মেয়র লিটন

সোম আগস্ট ২৩ , ২০২১
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়াম সংস্কার করে আধুনিকায়ন করা হচ্ছে। সংস্কার ও আধুনিকায়ন শেষ হলে এটি হবে আধুনিক ও উন্নত মানের অডিটোরিয়াম। দ্রুত গতিতেই এগিয়ে চলেছে অডিটোরিয়ামটির সংস্কার কাজ। গতকাল শনিবার অডিটোরিয়ামটির সংস্কার ও আধুনিকায়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান […]

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links