রংপুর, পীরগাছা প্রতিনিধিঃ রংপুর জেলার পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে নিয়মিতভিত্তিতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
সে ধারাবাহিকতায় আজ (২০ জুন) নির্বাচনের নির্বাচনী আচরণবিধিমালা পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক।
এসময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে বেশ কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কয়েকজনকে মৌখিকভাবে সতর্ক করা হয়।
নির্বাচনী এলাকায় আচরণবিধি প্রতিপালন ও নির্বাচনী অপরাধ রোধে, আইনশৃঙ্খলা রক্ষায় ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।

