নিজস্ব প্রতিনিধিঃ ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন (ঘরহীন) পরিবারকে জমি ও গৃহ (ঘর) প্রদান করবেন। এর অংশ হিসেবে বৃহৎ ও কর্মযজ্ঞে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামীপরিত্যাক্তা, ষটোর্ধ্বপ্রবীণ ব্যক্তিগণকে অগ্রাধিকার ভিত্তিতে জমি ও গৃহ (ঘর) প্রধান করছে সরকার।
এনিয়ে আজ শনিবার (১৯ জুন) রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। সভায় রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল সাংবাদিকদের জানান- রাজশাহী জেলার নয়টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীণ (ঘরহীন) পরিবারকে জমি ও গৃহ (ঘর) প্রদান করবে সরকার।
এর অংশ হিসেবে রাজশাহীতে ৮৫৪টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল (রোবাবর) ২০ জুন তা হস্তান্তর করা হবে। এর মধ্যে জেলার পবা উপজেলায় বরাদ্দকৃত ঘরের সংখ্যা ৫০টি, মোহনপুরে ৫০টি, গোদাগাড়ীতে ৪০৩টি, তানোরে ১০৫টি, পুঠিয়ায় ১১০টি, দুর্গাপুরে ১৪টি, চারঘাটে ১০টি, বাঘায় ৩৫টি ও বাগমারায় ৭৭টি।
প্রসঙ্গত, প্রথম পর্যায়ে জেলায় ৬৯২টি ঘর হস্তান্তর করা হয়।

