নন্দীগ্রাম থেকে আঃ রউফ উজ্জলঃ বগুড়া জেলার কৃষি ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলায় শুরু হয়েছে বোরো ধানের চাষাবাদ। গত আমন মৌসুমে ধানের দাম ভাল পাওয়ায় আগাম বোরো চাষে ঝুঁকে পড়েছে নন্দীগ্রামের কৃষকেরা। দিনরাত জমিতে সেচ দেওয়া হালচাষ দেওয়া বীজতলা থেকে বোরো চারা উত্তোলনসহ নানা কাজে এখন ব্যস্ত কৃষক। নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এবছর ২০ হাজার ১শ ৫৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ শুরু হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৯শ ৭৬ মেট্রিক টন। তবে এর চেয়ে বেশি লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের কৃষক মেহেদী হাসান মিঠু তার ৩০বিঘা জমিতে বোরো চাষাবাদ শুরু করেছে। তার সাথে কথা বলে জানা যায়, চারা থেকে শুরু করে ডিজেল, বিদ্যুৎ ও সারের কোন সংকট নেই। এছাড়াও এবার শীতের তীব্রতা কম থাকায় বীজতলা ভালো হয়েছে এবং কোন চারা সংকট নেই। আবহাওয়া অনুকুলে থাকলে গত বছরের শীলাবৃষ্টিতে বোরো ধানের যে ক্ষয়-ক্ষতি তা এবার কাটিয়ে উঠা সম্ভব হবে। নন্দীগ্রাম সদর ইউনিয়নের ভাদুম গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম তার ২৫ বিঘা জমিতে ধানের চারা রোপন শুরু করেছে। তার সাথে কথা বললে তিনি বলেন, এবার আমন ধানের দাম ভাল পাওয়ায় আগাম বোরো ধানের রোপন শুরু করেছি। আশা করি ভাল ফলন পাব এবং গত বছরের বোরো ধানের ক্ষয়-ক্ষতি পুষিয়ে উঠতে পারব। এবিষয়ে উপজেলা কৃষি অফিসার আদনান বাবুর সাথে কথা বললে তিনি বলেন, ফসল উৎপাদন বৃদ্ধির জন্য একক ও দলীয় আলোচনাসহ কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে। এবার আমাদের যে লক্ষ্যমাত্রা আছে আশা করছি তার চেয়েও বেশী অর্জিত হবে। আমরা কৃষকদের লাইনে চারা রোপন করা জন্য দিকনির্দেশনা দিচ্ছি। লাইনে চারা রোপন করলে পোকা-মাকড়া দমনে অনেক সুবিধা হয় এবং ফলন বৃদ্ধি পায়।
Next Post
কক্সবাজার ডিবি পুলিশের অভিযানে ১ লক্ষ পিচ ইয়াবাসহ আটক-১।
শনি জানু. ৯ , ২০২১
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার ডিবি পুলিশের অভিযানে ১ লক্ষ পিচ ইয়াবাসহ হাফেজ আহম্মদ নামের এক মাদক কারবারি আটক হয়েছে। আটক হাফেজ আহমদ কক্সবাজার সদর এলাকার আঃ হাফেজ এর ছেলে। পুলিশ জানিয়েছে, ৯ জানুয়ারী সকাল অনুমান ০৯:২৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম অভিযান চালিয়ে রামু থানা এলাকার ঈদঘর হতে […]

এই রকম আরও খবর
-
৭ জুন, ২০২২, ১১:২১ অপরাহ্ন
চাল বাজার মনিটরিং এ মাঠে নামছে রাজশাহী জেলা প্রশাসন
-
১৯ অক্টোবর, ২০২১, ৯:২৫ অপরাহ্ন
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা
-
২০ জুলাই, ২০২০, ৮:২৬ অপরাহ্ন
রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ দমন সভা অনুষ্ঠিত
-
২৯ এপ্রিল, ২০২২, ৮:৪৩ অপরাহ্ন
দূর্গাপুরে নগদের টাকা ছিনতাইয়ের ঘটনা নাটক ছিলো-পুলিশ
-
২৪ নভেম্বর, ২০২২, ৯:৪৩ অপরাহ্ন
নন্দীগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
-
২২ জুলাই, ২০২১, ১:৪৫ অপরাহ্ন
কোরবানি’র মাংস ফ্রিজে রাখা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের ঘুষিতে ভাইয়ের মৃত্যু
