আভা ডেস্ক : দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মেয়ে মরিয়ম নওয়াজকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নওয়াজ শরিফকে ৮০ লাখ পাউন্ড এবং মরিয়মকে ২০ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে।
শুক্রবার পাকিস্তানের দায়বদ্ধতা আদালত-১ এর বিচারক মোহাম্মদ বশির এই রায় দেন।
একই সঙ্গে নওয়াজ শরিফের মেয়ে মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে শুনানি চলছিল। অবশেষে আজ (শুক্রবার) এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় বিচারক দুই পক্ষের আইনজীবীকে চেম্বারে ডাকেন। সেখানে কোনো সংবাদমাধ্যমের প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
প্রসঙ্গত, গত বছর সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর নওয়াজ পদত্যাগ করেছিলেন।
সূত্র : ডন অনলাইন
Next Post
প্রথম ধাপে ৩৪০০ কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।
শনি জুলাই ৭ , ২০১৮
আভা ডেস্ক : বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে (বাংলাদেশ সময় শুক্রবার বেলা ১১টা) প্রথম ধাপে ৩৪০০ কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। একই মূল্যের ৫৪৫টি মার্কিন পণ্যের […]
এই রকম আরও খবর
-
১৬ জুন, ২০১৯, ৮:৪৫ অপরাহ্ন
স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি কর্পোরেশন দেশের রোল মডেল, ডা. স্বপন।
-
৩১ মে, ২০১৯, ৯:০৮ অপরাহ্ন
নাটোরের লালপুরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল দিন দিন বেড়েই চলেছে।
-
২৯ সেপ্টেম্বর, ২০১৮, ৫:১৯ অপরাহ্ন
প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন
-
২৯ সেপ্টেম্বর, ২০১৮, ৫:১৭ অপরাহ্ন
রাজশাহীর বানেশ্বরে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে আনন্দ শোভাযাত্রা
-
২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:০০ অপরাহ্ন
পহেলা মার্চ অনুষ্ঠিত রাজশাহী মহানগর আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথি সেতুমন্ত্রী ।
-
২৯ সেপ্টেম্বর, ২০১৮, ৫:২৮ অপরাহ্ন
রাজশাহীতে ৪০ লক্ষ টাকার জেবরা ক্রসিং ৪০ দিনে শেষ।
