নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ০৬ই ডিসেম্বর বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কুষ্টিয়ায় জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা গেট সংলগ্ন এক প্রতিবাদ সভায় নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি ও নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ালীলীগের যুগ্ম সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, যুবলীগের সহ-সভাপতি এম আর জামান রাসেল, যুগ্ম সম্পাদক বেনজির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন, নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, যুবলীগ নেতা লিটন, শাহীন, বৈদ্যনাথ, উজ্জল প্রমুখ।
Next Post
সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা।
রবি ডিসে. ৬ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আলোচনাসভা ও নবগঠিত জাতীয় পার্টির রাজশাহী জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ রোববার নগরীর একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রাহাত হোসেন। প্রধান বক্তা ছিলেন, সদস্য সচিব ইকবাল হোসেন, রাজশাহী জেলা সভাপতি […]

এই রকম আরও খবর
-
২৬ জানুয়ারি, ২০২১, ৭:৪৯ অপরাহ্ন
চারঘাটে ফেন্সিডিলসহ র্যাবের হাতে আটক-১।
-
৮ অক্টোবর, ২০২১, ৯:০১ অপরাহ্ন
রেল রেস্টহাউজে স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ, ধর্ষক আটক
-
২৩ জানুয়ারি, ২০২৪, ৮:০৯ অপরাহ্ন
বাগমারার আউচপাড়া ইউপি চেয়ারম্যান ডিএম শাফি বরখাস্ত
-
২০ জুন, ২০২৩, ৭:০৬ অপরাহ্ন
আগামীকাল রাজশাহী সিটি নির্বাচন, ইভিএমে ভোটগ্রহণ, নজরদারি সিসিটিভি ক্যামেরায়
-
২০ আগস্ট, ২০২২, ৪:৪৪ অপরাহ্ন
রাসিক ১৪নং ওয়ার্ডে city sanitation Delivery Assessment (csda) বিষয়ে মতবিনিময় সভা
-
২৩ অক্টোবর, ২০২৩, ১১:৪৫ অপরাহ্ন
রাবি ছাত্রলীগের বিতর্কিতরা নতুন কমিটির বিলুপ্তি চায়
