নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় নয়া ওসি নাসির উদ্দীন মন্ডল যোগদান করেছেন। গত ২৫শে নভেম্বর বুধবার রাতে পুলিশ পরির্দশক নাসির উদ্দীন মন্ডল নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির কে অন্যত্র বদলী করা হলে তার স্থলে নাসির উদ্দীন মন্ডল অফিসার ইনচার্জ হিসেবে নন্দীগ্রাম থানার দায়িত্বভার গ্রহন করেন। তিনি উপ-পরিদর্শক হিসেবে ২৯শে ডিসেম্বর ১৯৯৩ইং সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নবাগত ওসি নাসির উদ্দীন নন্দীগ্রাম থানায় যোগদানের পর নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, সহ-সভাপতি সুমন চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আঃ রউফ উজ্জল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন রানা, দপ্তর সম্পাদক সমর চন্দ্র কর্মকার তার সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেন।
Next Post
বর্তমান শিক্ষাথীদের মোবাইল গেমস যেন সবথেকে মরন নেশা
বৃহস্পতি নভে. ২৬ , ২০২০
মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় দিন দিন ইন্টারনেট ফাইটিং ফ্রি ফায়ার ও পাবজি গেমসে ঝুঁকছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। করোনায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অলস সময়ে এ গেমসে জড়িয়ে পড়ছে তারা। জানা গেছে, শার্শা উপজেলায় উঠতি বয়সের শিক্ষার্থীরা ও পুরো যুব সমাজ দিন দিন ফ্রি ফায়ার/পাবাজি […]

এই রকম আরও খবর
-
২৭ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫৪ অপরাহ্ন
রাজশাহীতে নদী বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে মানববন্ধন
-
২ জুলাই, ২০২০, ১১:০১ অপরাহ্ন
রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ করোনা আক্রান্ত ।
-
৬ জানুয়ারি, ২০২২, ৪:১০ অপরাহ্ন
নন্দীগ্রামে নব-নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম কামাল’কে সংবর্ধনা প্রদান
-
২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০০ অপরাহ্ন
রাজশাহীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৮
-
৮ আগস্ট, ২০২০, ৩:৪১ অপরাহ্ন
বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধা নিবেদন ।
-
২১ মার্চ, ২০২৩, ৯:৪০ অপরাহ্ন
সাংবাদিকরা দেশ ও জাতির কল্যানে কাজ করবে… নূর হাকিম
