এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১ ডাকাতকে আটক করেছে। ১৫ নভেম্বর’২০ ইং রবিবার রাত সাড়ে ৮ টার সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদারের বিশেষ নির্দেশক্রমে এএসআই (নিঃ)/আব্দুল খালেকের নেতৃত্বে চৌকষ একদল পুলিশ নির্ভরযোগ্য সুত্রে সংবাদ পেয়ে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে অভিযান চালিয়ে মোহা: হোছাইন প্রকাশ: বক্কাইয়্যা নামে এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাত হোছাইন পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি গ্রামের ১ নং ওয়ার্ডের মৃত আব্দুল মাবুদের ছেলে। তার বিরোদ্ধে জিআর-২৭০/০৯, ১৩০/১৩, ১২৮/১৪, ২৯/১৪ এবং বাঁশখালী থানার ৩৪১/৩২৩/৩৭৯/৩০৭/৩৪ ধারার মামলা নং-১৫(১০)০৯, ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ ধারার মামলা নং-২১(০৫)১০, বাঁশখালী থানার মামলা নং-০৭(০১)১৪ সহ অসংখ্য মামলা রয়েছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাঁশখালীতে ডাকাতি, খুন, ধর্ষন সহ বিভিন্ন সামাজিক অপরাধের সাথে জড়িত কোন আসামীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা। আজকে গ্রেফতারকৃত আসামী হোছাইন প্রকাশ বক্কাইয়্যাকে যথারীতি আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি মজুমদার আরো বলেন, ১২ নভেম্বর’২০ ইং বাঁশখালীতে মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী মহোদয়ের হাতে আত্মসমর্পনের মাধ্যমে পুনর্বাসনের নিশ্চয়তা সহ বাঁশখালীর সকল ডাকাতী মামলার আসামীদেরকে স্বাভাবিক জিবনে ফিরে আসার বড় ধরনের একটি সুযোগ দেওয়া হয়েছিল, এ সুযোগ পেয়েও যারা কাজে লাগাতে পারেনি, তাদের পরিনাম শুভ হবেনা। বাঁশখালী থানা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরন করে সকল প্রকার আসামী গ্রেফতারে সর্বদা আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে সচেস্ট থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ওসি রেজাউল করিম মজুমদার।
Next Post
করোনা প্রতিরোধে জেলা প্রশাসকের মাস্ক বিতরণ।
মঙ্গল নভে. ১৭ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা প্রশাসক করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ও জনসচেতনতা মূলক বক্তব্য দেন। এসময় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেছেন, এখন আমরা করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ অতিক্রম করছি। তাই যাতে কেউ করোনা ভাইরাসে […]

এই রকম আরও খবর
-
১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৯ অপরাহ্ন
ঝালকাঠি লাশকাটা ঘরে চুরি অত:পর
-
২৬ মে, ২০২০, ৯:২৬ অপরাহ্ন
করোনায় আক্রান্ত ১১১৯ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন ।
-
১৬ জুলাই, ২০২০, ৮:৫০ অপরাহ্ন
মহানগরীর উন্নয়ন বিষয়ে জেলা প্রশাসকের সাথে রাসিক মেয়র লিটনের মতবিনিময়
-
২৭ জুলাই, ২০২০, ৬:৪১ অপরাহ্ন
গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি ।
-
১১ মার্চ, ২০২১, ৭:৪০ অপরাহ্ন
চারলেন সড়কে ভাঙা পড়তে পারে রাবির মেইন গেট
-
১৭ মে, ২০২২, ৬:১৩ অপরাহ্ন
রাজশাহীতে হেরোইন ও আগ্নেয়াস্ত্রসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
