নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আরএমপি পুলিশের পক্ষে নির্দেশনা প্রদান করা হয়েছে । আগামী ৩০ অক্টোবর ২০২০খ্রিঃ, ১২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি শুক্রবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হবে। দিবসটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকায় জুশনে জুলুশ (শোভাযাত্রা), মিলাদ-ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ইতোঃপূর্বে সকল ধর্মীয় অনুষ্ঠানাদি সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্পপরিসরে অনুষ্ঠিত হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারী নির্দেশনা প্রতিপালনসহ রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬এর ১(ঢ), ২৯ এর ১ (ক), (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামী ৩০ অক্টোবর ২০২০খ্রিঃ সকল প্রকার জনসমাবেশ, মিছিল, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে আরএমপি। তবে স্বাস্থ্য বিধি মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচারাদী পালন করা যাবে বলেও নির্দেশনা দিয়েছে আরএমপি । আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আরএমপি পুলিশ।
Next Post
সরকার দুই নৌকায় পা দিয়েছে, যে কোন সময় নদীতে ডুবে যাবে: মিনু
মঙ্গল অক্টো. ২৭ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা পরবর্তী সময়ে রক্ষীবাহিনী বাঙলার মানুষকে নির্যাতন, মা-বোনের ইজ্জত নিয়ে ছিনিমিন খেলা এবং জনগণের বাড়িঘর উচ্ছেদ ও আগুন জালিয়ে দিয়েছিলো। এছাড়াও সেই সময়কার যুবলীগও একই ভূমিকা পালন করেছে। তাদের নাম শুনলে শিশুরা ভয়ে ঘুমাতে পারত না। যুবতী মেয়েরা সন্ধ্যা হওয়ার পুর্বেই ঘরে উঠে যেত। এখন আবার সেই যুগ […]

এই রকম আরও খবর
-
১৭ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৫ অপরাহ্ন
জয়পুরহাটের করোনা জয়ী ১৬ পুলিশ সদস্য প্লাজমা দিতে ঢাকা ।
-
১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৭ অপরাহ্ন
নন্দীগ্রামে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা
-
২৭ জুন, ২০২১, ৪:৫৯ অপরাহ্ন
গুরুদাসপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
-
২২ সেপ্টেম্বর, ২০২১, ২:৩৭ অপরাহ্ন
১৪,০০০ হাজার ইয়াবাসহ র্যাব-৫ এর অভিযানে আটক-১
-
১১ জুন, ২০২০, ৩:৪০ অপরাহ্ন
রংপুরে করোনা নিয়ে ৭ দিন ধরে রোগী দেখছেন ডাক্তার ।
-
২১ নভেম্বর, ২০২০, ৬:৪৯ অপরাহ্ন
রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের সমাপনী সম্পূর্ণ।
