মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে পাষণ্ড ছেলের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন তার বাবা। নিহত ওই ব্যক্তির নাম বাবু আজিম উদ্দিন (৫০)। এই ঘটনায় ঘাতক ছেলে রাকিব (২৫) পলাতক রয়েছেন। নিহত আজিম উদ্দিন মোহনপুরের ধুরইল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজেদের পান বরজে কুপিয়ে খুন করা হয় আজিম উদ্দিনকে।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক হোসেন জানান, নিজেদের পান বরজের এক অংশ বাবার, অন্য অংশ ছেলের। তাদের মধ্যে পান বরজ ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা আজিম উদ্দিনকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন ছেলে। পরে স্থানীয় লোকজন আজিমকে উপজেলা স্বাস্থকেন্দ্রে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাপসাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় রাকিব পলাতক রয়েছে বলে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে এই কর্মকর্তা জানান। তবে এবিষয়ে এখনও মামলা হয়নি।

