নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখ বেলা ০২.৩০ ঘটিকায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক। শুরুতেই সভাপতি মহোদয় সকলের সাথে পরিচিত হন। মত বিনিময়কালে সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে জনমুখি পুলিশিং কার্যক্রম বেগবান করার দিকনির্দেশনা প্রদান করেন। মহানগরীকে মাদক সন্ত্রাস এবং জঙ্গিমুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা সহ সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালমা বেগম, পিপিএম-সেবা ও উপ-কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জববৃন্দ।
Next Post
উপ নির্বাচনঃ বিএনপির মনোনয়ন ফরম নিলেন ১৯ জন ।
বৃহস্পতি সেপ্টে. ১০ , ২০২০
আভা ডেস্কঃ চার আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা এ মনোনয়ন সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত চলবে। এদিকে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক […]

এই রকম আরও খবর
-
৭ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪৮ অপরাহ্ন
গাইবান্ধার সাঘাটায় স্বামী স্ত্রীর লাশ উদ্ধার ।
-
৬ জুলাই, ২০২৪, ২:১১ পূর্বাহ্ন
সাংবাদিক আলামিন হোসেনের পিতার মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক
-
১৫ জুন, ২০১৯, ৬:৫৫ অপরাহ্ন
রাজশাহীর তাপমাত্রা ছিলো উত্তপ্ত, জনজীবন অতিষ্ঠ।
-
১৭ জুলাই, ২০১৮, ৩:৪৩ পূর্বাহ্ন
এক হাজার বেডের হাসপাতাল দ্রুততার সংগে বাস্তবায়ন ও চালু করার প্রত্যয় ঘোষনা করেছেন।
-
২৩ মার্চ, ২০২২, ৯:৩৮ অপরাহ্ন
রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
-
১১ জুন, ২০২২, ৮:৩৯ অপরাহ্ন
আওয়ামী লীগকে সব সময় উজানে নাও ঠেলতে হয়েছে: প্রধানমন্ত্রী
