নন্দীগ্রাম থেকে আব্দুর রউফ উজ্জলঃ বগুড়ার নন্দীগ্রামে পল্লিতে শখের পাখি পালন করে ইতোমধ্যেই এলাকার অনেকেরই দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন। নন্দীগ্রাম উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের ঐতিহ্যবাহী আইলপুনিয়া গ্রামের সাবেক পল্লি বিদ্যুতের ডাইরেক্টর নজিবুল্লাহ মজনু। তিনি তার নিজ বাসার বারান্দার এক পার্শ্বে ১৫ টি খাঁচায় পুষছেন সৌখিন পাখিগুলো। সরজমিনে গিয়ে দেখা যায়, ১৫ টি খাঁচায় ১ জোড়া করে মোট ৩০ টি পাখি রয়েছে। বর্তমানে দুই প্রজাতির পাখি পালন করছেন, এদের মধ্যে রয়েছে বাজারিকা ও প্রিন্স। পাখি পালনকারী মোঃ নজিবুল্লাহ মজনুর সাথে কথা বললে তিনি জানান, মুলতঃ আমার স্ত্রী প্রাপ্তির দীর্ঘদিনের শখ ছিল পাখি পালনের, সেই শখের বশেই পাখি পালনের প্রক্রিয়া শুরু। এখন আমার বাসায় সর্বমোট ৩০ টি পাখি রয়েছে। তিনি আরও বলেন, ১টি পাখি প্রতি দেড় মাস পর পর ৫-৭টি করে ডিম দেয়, ইতোমধ্যে ৫ জোড়া পাখি ডিম দিয়েছে এবং ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। প্রতিটি বাচ্চাই এখন পর্যন্ত সুস্থ রয়েছে। নজিবুল্লাহ মজনুর স্ত্রী প্রাপ্তির সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পাখিগুলোর অনেক যত্ন নিতে হয় যেমন-পানি পরিবর্তন করা, খাবার দেওয়া, খাঁচা পরিস্কার পরিচ্ছন্ন করা। প্রতি জোড়া পাখির মূল্য ১২০০/১৩০০ টাকা এবং বাচ্চাগুলো ৩০০/৪০০ টাকা। এই সৌখিন পাখিগুলোর খাবারের মধ্যে রয়েছে, ছোট ধান, কাউন, সূর্যমূখী ফুলের বীজ, কচি কলমি শাক ইত্যাদি। তিনি আরও বলেন, প্রথমে কয়েকটি পাখি দিয়ে শুরু করি এখন প্রায় ৩০ টির মতো পাখি রয়েছে। পাখি পালন আমার শখ সেই চিন্তা মাথায় রেখেই এমন উদ্যোগ গ্রহন করি, আমার চিন্তা-ভাবনা রয়েছে অদূর ভবিষ্যতে বিভিন্ন জাতের আরও সৌখিন পাখি বাড়ানোর আর সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
Next Post
জেএসসি পরীক্ষা বাতিলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, শিক্ষা মন্ত্রণালয় ।
বুধ আগস্ট ১২ , ২০২০
আভা ডেস্কঃ এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা এবং জেএসসি পরীক্ষা বাতিলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার (১২ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হচ্ছে না বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। […]

এই রকম আরও খবর
-
৮ অক্টোবর, ২০২০, ৭:২৫ অপরাহ্ন
চারঘাটে ভ্যানচালকের মরদেহ উদ্ধার ।
-
১ জুন, ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
দুর্গাপুরে প্রতিমন্ত্রী দারা ও নবনির্বাচিত চেয়ারম্যান শরীফকে গণসংবর্ধনা
-
৯ নভেম্বর, ২০২১, ১২:০১ পূর্বাহ্ন
নওগাঁয় পুলিশের সর্বাধুনিক শপিং মল ও রেস্টুরেন্টের যাত্রা শুরু
-
৩১ মে, ২০২০, ৪:১৭ পূর্বাহ্ন
চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ, ৫ মাসের অন্তঃসত্ত্বা, লম্পট শিক্ষক আটক ।
-
২৬ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩৮ অপরাহ্ন
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর ৮৫তম জন্মবার্ষিকী আজ
-
৩০ অক্টোবর, ২০২১, ৮:৩৬ অপরাহ্ন
চেয়ারম্যান পদে শতভাগ আশাবাদী জিন্নাত আলী
