নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উজেলায় ২৯ শে জুলাই কাহালু থানা চত্বরের গেটে পানির ফোয়ারার সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন, কাহালু-নন্দীগ্রাম ৩৯, বগুড়া-৪ সংসদীয় আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। ঐ সৌন্দর্যবর্ধন কাজের জন্য এমপি মোশারফ হোসেন বরাদ্দ প্রদান করেন। উক্ত বরাদ্দের দ্বারা কাহালু থানা চত্বরের গেটে পানির ফোয়ারার সৌন্দর্যবর্ধন কাজ সমাপ্ত হওয়ায় আজ উদ্বোধন করেন। ঐ সময় কাহালু থানার অফিসার স্টাফ, প্রকল্প বাস্তবায়ন অফিসার, সম্মানিত ব্যক্তিবর্গ, কাহালু উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে নিয়ে পানির ঝর্ণার ফিতা কেটে শুভ উদ্বোধন করে ফলক উন্মোচন করেন। উদ্বোধন শেষে কাহালু এবং নন্দীগ্রাম নির্বাচনী এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এমপি মোশারফ হোসেন এবং এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Next Post
এক ব্যবসায়ীকে মারপিটের দায়ে বড়াইগ্রাম থানার এএসআই ও কনস্টেবল সাময়িক বরখাস্ত ।
বৃহস্পতি জুলাই ৩০ , ২০২০
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ব্যবসায়ীকে মারপিটের দায়ে বড়াইগ্রাম থানার এএসআই ফারুখ হোসেন ও কনস্টেবল আমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় আনসার সদস্য আসাদুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় এই বরখাস্তের আদেশ বড়াইগ্রাম থানায় পাঠানো হয়েছে। নাটোর পুলিশ সুপারের […]

এই রকম আরও খবর
-
১৬ জুলাই, ২০২১, ৮:২৩ অপরাহ্ন
রাজশাহীতে মূল্য তালিকার চেয়ে বেশি দামে মাংস বিক্রির দায়ে জরিমানা
-
২২ অক্টোবর, ২০২৩, ১০:০৮ অপরাহ্ন
কেশরহাটে প্রবীণ পূর্ণমিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
-
২৮ এপ্রিল, ২০২১, ১:০৬ অপরাহ্ন
আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ আসামী গ্রেফতার
-
৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
রাজশাহী মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ক্যাম্পাসে পিঠা মেলা
-
৩০ মে, ২০২২, ১১:০৮ অপরাহ্ন
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ‘কীর্তিমান পদক’ প্রদান
-
৩০ অক্টোবর, ২০২১, ৬:৩৮ অপরাহ্ন
জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার প্রত্যয়
